• ঢাকা
  • |
  • শনিবার ৯ই জ্যৈষ্ঠ ১৪৩৩ দুপুর ১২:০৯:০৮ (23-May-2026)
  • - ৩৩° সে:

আজ সরকারি অফিস খোলা

২৩ মে ২০২৬ সকাল ১০:২৮:২৮

আজ সরকারি অফিস খোলা

অনলাইন ডেস্ক: পবিত্র ঈদুল আজহায় সরকারি অফিস সাত দিন ছুটি ঘোষণা করায় ঈদের আগে ২৩ মে শনিবার অফিস খোলা রয়েছে। ঈদের আগে শেষ কর্মদিবস ২৪ মে রোববার। তবে স্কুল-কলেজের ছুটি ২৩ মে শনিবার থেকেই শুরু হয়েছে। খুলবে ৮ জুন।

মন্ত্রিসভা বৈঠকের সিদ্ধান্তের পর আসন্ন পবিত্র ঈদুল আজহায় সরকারি-বেসরকারি অফিস সাত দিন ছুটি ঘোষণা করে গত ১৪ মে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, আসন্ন পবিত্র ঈদুল আজহা, ২০২৬ উপলক্ষে দেশব্যাপী সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত এবং বেসরকারি অফিস আগামী ২৫ থেকে ৩১ মে পর্যন্ত বন্ধ থাকবে এবং আগামী ২৩ মে (শনিবার) ও ২৪ মে (রবিবার) অফিসসমূহ খোলা থাকবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







আজ সরকারি অফিস খোলা
আজ সরকারি অফিস খোলা
২৩ মে ২০২৬ সকাল ১০:২৮:২৮




Follow Us