• ঢাকা
  • |
  • শনিবার ১৬ই ফাল্গুন ১৪৩২ বিকাল ০৫:০০:০০ (28-Feb-2026)
  • - ৩৩° সে:

হামলার পর ইরানের প্রেসিডেন্ট অক্ষত ও নিরাপদ আছেন : রাষ্ট্রীয় সংবাদমাধ্যম

২৮ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:৪৩:০৬

হামলার পর ইরানের প্রেসিডেন্ট অক্ষত ও নিরাপদ আছেন : রাষ্ট্রীয় সংবাদমাধ্যম

আন্তজার্তিক ডেস্ক: ইরানের রাজধানী তেহরানসহ বিভিন্নস্থানে নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েল ‍ও যুক্তরাষ্ট্র। এ হামলার পর দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সম্পূর্ণ অক্ষত ও নিরাপদ আছেন।

প্রেসিডেন্ট দপ্তরের একটি সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইআরএনএ।

Ad
Ad

কাতার ভিত্তিক গণমাধ্যম আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার ভোরে রাজধানীসহ বিভিন্ন অঞ্চলে হামলা চালিয়েছে ইহুদিবাদী ইসরায়েলের বিমান বাহিনী। ইসরায়েলের সাথে এ হামলায় অংশ নিয়েছে যুক্তরাষ্ট্র।

Ad

দেশটির ফার্স নিউজ এজেন্সির খবর অনুযায়ী, ইরানের তেহরান, ইস্পাহান, কোম, কারাজ এবং কেরমানশাহ শহরে যৌথ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েল ‍ও যুক্তরাষ্ট্র।

সংবাদ সংস্থাটির খবরে আরও বলা হয়, ইরানের রাজধানী তেহরানের ‘ইউনিভার্সিটি স্ট্রিট’ এবং ‘রিপাবলিক’ এলাকায় একাধিক ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে।

সূত্র : আল-জাজিরা।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


আমরা দুর্নীতি প্রশ্রয় দেইনি, দেব না: মির্জা ফখরুল
আমরা দুর্নীতি প্রশ্রয় দেইনি, দেব না: মির্জা ফখরুল
২৮ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৪:৪২:০১



উল্লাপাড়া ইভটিজিংয়ে বাধা দেওয়ায় সংঘর্ষ, নিহত ১
উল্লাপাড়া ইভটিজিংয়ে বাধা দেওয়ায় সংঘর্ষ, নিহত ১
২৮ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৪:০০:১৫

অভিনেতা জাহের আলভীর স্ত্রীর আত্মহত্যা
অভিনেতা জাহের আলভীর স্ত্রীর আত্মহত্যা
২৮ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:৫২:৫৯

চাটখিলে তদন্ত চলাকালে শিক্ষকের মৃত্যু
চাটখিলে তদন্ত চলাকালে শিক্ষকের মৃত্যু
২৮ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:৪৫:৩৪

এবার ইরানের পাল্টা হামলা শুরু
এবার ইরানের পাল্টা হামলা শুরু
২৮ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:২৫:৫৩




Follow Us