• ঢাকা
  • |
  • শনিবার ১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ সকাল ০৯:৫১:৩২ (28-Nov-2026)
  • - ৩৩° সে:

পুতিনকে বন্ধু বলা হিটলারকে বন্ধু বলার মতো: জেলেনস্কি

২৮ নভেম্বর ২০২৬ সকাল ০৯:০৮:১৮

পুতিনকে বন্ধু বলা হিটলারকে বন্ধু বলার মতো: জেলেনস্কি
ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ‘বন্ধু’ বলে উল্লেখ করায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমালোচনা করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ট্রাম্পের এমন মন্তব্যকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় অ্যাডলফ হিটলারকে বন্ধু বলার সঙ্গে তুলনা করেছেন তিনি।

বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে জেলেনস্কি বলেন, ট্রাম্প কী বলবেন বা সামাজিক যোগাযোগমাধ্যমে কী পোস্ট করবেন, সেটি তাঁর নিজস্ব বিষয়। তবে পুতিনকে বন্ধু হিসেবে উল্লেখ করাকে অদ্ভুত মনে করেন তিনি।

ইংরেজিতে দেওয়া বক্তব্যে জেলেনস্কি বলেন, ‘তিনি (পুতিন) একজন আগ্রাসনকারী এবং হত্যাকারী। তিনি বন্ধু হতে পারেন না।’ তিনি আরও বলেন, ‘দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় কেউ হিটলারকে ভালো বন্ধু বললে ব্যাপারটি যেমন হতো, এটিও ঠিক তেমন। না, তিনি বন্ধু নন।’

আরও পড়ুন

হ্যাকারদের কবলে মার্কিন বিমানবাহিনীর ক্লাউড ওয়ান, ব্যাহত কার্যক্রম

সম্প্রতি চীনে এক সম্মেলনে পুতিনকে আলিঙ্গন করেন ট্রাম্প। এ সময় রুশ প্রেসিডেন্টকে ‘বন্ধু’ বলে সম্বোধন করেন তিনি। কয়েক দিন পর নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দুজনের করমর্দনের একটি ছবি পোস্ট করেন ট্রাম্প। ছবির ক্যাপশনে লেখেন, ‘মাই ফ্রেন্ড’ বা ‘আমার বন্ধু’। এর এক সপ্তাহ পর ট্রাম্পের মন্তব্য নিয়ে প্রতিক্রিয়া জানালেন জেলেনস্কি।

ট্রাম্পের সঙ্গে জেলেনস্কির সম্পর্কে দীর্ঘদিন ধরেই টানাপোড়েন চলছে। ২০২৫ সালের ফেব্রুয়ারিতে ওভাল অফিসে প্রকাশ্যে জেলেনস্কিকে তিরস্কার করেন ট্রাম্প। ওই ঘটনার পর দুই নেতার সম্পর্কের অবনতির বিষয়টি স্পষ্ট হয়ে ওঠে।

সম্প্রতি দুই নেতার মধ্যে আবারও বিরোধ দেখা দিয়েছে। জ্বালানির উচ্চমূল্যের জন্য রাশিয়ার তেল শোধনাগারে ইউক্রেনের হামলাকে দায়ী করেছেন ট্রাম্প। একই সঙ্গে ইউক্রেনকে গোয়েন্দা সহায়তা বন্ধের হুমকিও দিয়েছেন তিনি।

আরও পড়ুন

স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জের কাছে ১৪ জন অভিবাসনপ্রত্যাশীর মরদেহ উদ্ধার

অন্যদিকে জেলেনস্কির অভিযোগ, ট্রাম্পের এমন অবস্থান রাশিয়াকে ইউক্রেনে হামলা অব্যাহত রাখতে উৎসাহিত করছে।

এটিভি/আরএম

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ