• ঢাকা
  • |
  • শনিবার ১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ সকাল ০৯:১৫:৩০ (28-Nov-2026)
  • - ৩৩° সে:

পঞ্চগড়ে জেঁকে বসছে শীত, তাপমাত্রা নামল ১৩.১ ডিগ্রিতে

২৮ নভেম্বর ২০২৬ সকাল ০৮:৫৫:৪৫

পঞ্চগড়ে জেঁকে বসছে শীত, তাপমাত্রা নামল ১৩.১ ডিগ্রিতে
ছবি: সংগৃহীত

অনলাইন ডেস্ক: দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ে বাড়তে শুরু করেছে শীতের প্রকোপ। সেই সঙ্গে ভোরে দেখা মিলছে ঘন কুয়াশার। ২৮ নভেম্বর শনিবার সকালে জেলার তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।

এ নিয়ে টানা পাঁচ দিন তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াসের নিচে রয়েছে।

আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের তথ্য অনুযায়ী, ২৭ নভেম্বর শুক্রবার তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। এর আগে বৃহস্পতিবার ১৪ দশমিক ১, বুধবার ১৩ দশমিক ৫ এবং মঙ্গলবার ১৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়।

আরও পড়ুন

শীত নিয়ে আবহাওয়া অফিসের বার্তা

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় বলেন, বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় ভোরের দিকে কুয়াশার ঘনত্ব আরও বাড়তে পারে। আগামী কয়েক দিনে রাতের তাপমাত্রা আরও কিছুটা কমে শীতের প্রকোপ বাড়ার সম্ভাবনা রয়েছে।

এটিভি/আরএম

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ