• ঢাকা
  • |
  • শুক্রবার ১৭ই আশ্বিন ১৪৩৩ সকাল ০৯:৪৫:১৬ (02-Oct-2026)
  • - ৩৩° সে:

ইউরোপের মজুত থেকে ডিজেল ছাড়তে বলতে পারে যুক্তরাষ্ট্র: ট্রাম্প

২ অক্টোবর ২০২৬ সকাল ০৮:৩৮:১৭

ইউরোপের মজুত থেকে ডিজেল ছাড়তে বলতে পারে যুক্তরাষ্ট্র: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক: আন্তর্জাতিক জ্বালানি বাজারে সরবরাহ সংকট ও মূল্যবৃদ্ধির মধ্যে ইউরোপের দেশগুলোকে তাদের কৌশলগত মজুত থেকে ডিজেল বাজারে ছাড়তে আহ্বান জানাতে পারে যুক্তরাষ্ট্র। এমন সম্ভাবনার কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

১ অক্টোবর বৃহস্পতিবার হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ইউরোপের মজুত থেকে ডিজেল ছাড়ার বিষয়ে প্রশ্ন করা হলে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র হয়তো ইউরোপীয় দেশগুলোকে এমন অনুরোধ করতে পারে। তাঁর দাবি, ইউরোপের দেশগুলোর কাছে পর্যাপ্ত ডিজেল মজুত রয়েছে।

ইরানের সঙ্গে চলমান যুদ্ধের প্রভাবে আন্তর্জাতিক জ্বালানি সরবরাহ ব্যবস্থায় চাপ বেড়েছে। বিশেষ করে পরিশোধিত জ্বালানি ও ডিজেলের বাজারে সরবরাহ সংকট তৈরি হওয়ায় দামও বেড়েছে। এই পরিস্থিতিতে বিশ্ববাজারে অতিরিক্ত জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে ইউরোপের জরুরি মজুত ব্যবহারের জন্য ওয়াশিংটন চাপ বাড়াচ্ছে।

এরই মধ্যে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ইউরোপীয় মিত্রদের কৌশলগত জ্বালানি মজুত থেকে অতিরিক্ত সরবরাহ বাজারে ছাড়ার আহ্বান জানানো হয়েছে। বিশেষ করে জার্মানি ও ফ্রান্সকে তাদের জরুরি ডিজেল মজুত কমানোর জন্য চাপ দেওয়া হচ্ছে বলে রয়টার্স জানিয়েছে।

ট্রাম্প আরও বলেছেন, ইরানের সঙ্গে যুদ্ধের অবসান হলে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম দ্রুত কমে আসবে। তিনি জ্বালানির মূল্যবৃদ্ধির চাপ মোকাবিলায় সরবরাহ বাড়ানোর বিভিন্ন পদক্ষেপের কথা উল্লেখ করেন।

এদিকে ইউরোপীয় দেশগুলো কৌশলগত মজুত থেকে জ্বালানি ছাড়ার বিষয়ে সমন্বিতভাবে আলোচনা করছে। ইউরোপীয় কমিশনের সঙ্গে সদস্য দেশগুলোর এ বিষয়ে বৈঠকও হওয়ার কথা রয়েছে।

সূত্র: রয়টার্স

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




প্রীতি ম্যাচ খেলতে কলকাতায় ব্রাজিল
প্রীতি ম্যাচ খেলতে কলকাতায় ব্রাজিল
২ অক্টোবর ২০২৬ সকাল ০৮:৫৯:৩৩




আজ জাতীয় উৎপাদনশীলতা দিবস
আজ জাতীয় উৎপাদনশীলতা দিবস
২ অক্টোবর ২০২৬ সকাল ০৮:২২:১৪

কালীগঞ্জে কৃষক কার্ড পেলেন ১৪৫১ জন
কালীগঞ্জে কৃষক কার্ড পেলেন ১৪৫১ জন
১ অক্টোবর ২০২৬ রাত ১১:৩৭:২৫