• ঢাকা
  • |
  • বুধবার ২৭শে জ্যৈষ্ঠ ১৪৩৩ দুপুর ০২:৪৭:২৬ (10-Jun-2026)
  • - ৩৩° সে:

বিশ্ববাজারে স্বর্ণের দাম বেড়েছে, দেশে ভরি কত?

২০ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৮:৩৪:০০

বিশ্ববাজারে স্বর্ণের দাম বেড়েছে, দেশে ভরি কত?

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনার ফলে মূল্যবান ধাতুর বাজারে ঊর্ধ্বগতি দেখা গেছে। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বাংলাদেশ সময় বেলা ৩টা ৪১ মিনিটে স্পট মার্কেটে স্বর্ণের দাম প্রতি আউন্সে ০ দশমিক ৭ শতাংশ বেড়ে ৫ হাজার ৩২ দশমিক ৪৯ ডলারে পৌঁছায়। আর এপ্রিল ডেলিভারির জন্য মার্কিন গোল্ড ফিউচারস ১ দশমিক ১ শতাংশ বেড়ে দাঁড়ায় ৫ হাজার ৫২ দশমিক ৭০ ডলারে।

গোল্ডম্যান স্যাকস জানিয়েছে, তাদের মূল পূর্বাভাস অনুযায়ী কেন্দ্রীয় ব্যাংকগুলোর স্বর্ণ ক্রয় পুনরায় গতি পেলে এবং বিনিয়োগকারীরা যুক্তরাষ্ট্রে সুদহার হ্রাসের প্রেক্ষিতে বিনিয়োগ বাড়ালে চলতি বছরে স্বর্ণের দাম ধীরে ধীরে বাড়তে পারে।

অন্যান্য ধাতুর মধ্যে স্পট রুপা ২ দশমিক ৮ শতাংশ বেড়ে প্রতি আউন্সে ৮০ দশমিক ৫৭ ডলারে পৌঁছায়। স্পট প্লাটিনাম ২ দশমিক ৩ শতাংশ বৃদ্ধি পেয়ে দাঁড়ায় ২ হাজার ১১৭ দশমিক ৬৬ ডলারে এবং প্যালাডিয়াম ২ দশমিক ৩ শতাংশ বেড়ে ১ হাজার ৭২৩ দশমিক ২৫ ডলারে ওঠে।

এদিকে দেশের বাজারে প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম পড়ছে ২ লাখ ৫৫ হাজার ৫৫৮ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৪৩ হাজার ৯৫৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৯ হাজার ৭৭ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৭১ হাজার ১১১ টাকা নির্ধারণ করা হয়েছে।

সূত্র: রয়টার্স

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



রামুতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার
রামুতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার
১০ জুন ২০২৬ দুপুর ০২:২১:৫৬


খালাস পেলেন নাসির-তামিমা দম্পতি
খালাস পেলেন নাসির-তামিমা দম্পতি
১০ জুন ২০২৬ দুপুর ০১:৫৪:৫৬





২০২৬ ফুটবল বিশ্বকাপের সময়সূচি
২০২৬ ফুটবল বিশ্বকাপের সময়সূচি
১০ জুন ২০২৬ সকাল ১১:৪৭:২৩

Follow Us