• ঢাকা
  • |
  • সোমবার ১৪ই বৈশাখ ১৪৩৩ দুপুর ০১:৩৭:২৪ (27-Apr-2026)
  • - ৩৩° সে:

মালির প্রতিরক্ষামন্ত্রী নিহত

২৭ এপ্রিল ২০২৬ সকাল ১১:২৩:২৪

মালির প্রতিরক্ষামন্ত্রী নিহত

আন্তর্জাতিক ডেস্ক: পশ্চিম আফ্রিকার দেশ মালিতে একাধিক সামরিক স্থাপনায় সমন্বিত হামলায় দেশটির প্রতিরক্ষামন্ত্রী জেনারেল সাদিও কামারা নিহত হয়েছেন। সরকারিভাবে বিষয়টি নিশ্চিত করেছেন দেশটির মুখপাত্র ইসা উসমান কুলিবালি।

২৬ এপ্রিল রোববার এক বিবৃতিতে তিনি জানান, হামলাকারীরা কামারার বাসভবনকে লক্ষ্য করে আক্রমণ চালালে তিনি নিহত হন। শনিবার গ্যারিসন শহর কাতিতে তার বাসভবনে এই হামলা হয়, যা একই সময়ে আল-কায়েদা-ঘনিষ্ঠ গোষ্ঠী এবং তুয়ারেগ বিদ্রোহীদের যৌথ আক্রমণের অংশ ছিল।

Ad
Ad

কাতি শহরটি রাজধানী বামাকো থেকে প্রায় ১৫ কিলোমিটার দূরে অবস্থিত এবং এটি দেশটির অন্যতম সুরক্ষিত সামরিক এলাকা হিসেবে বিবেচিত। তবে সেখানেই আত্মঘাতী গাড়িবোমা হামলা চালাতে সক্ষম হয় হামলাকারীরা।

Ad

হামলায় কামারার দ্বিতীয় স্ত্রী ও তার দুই নাতিও নিহত হয়েছেন বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ সংস্থা।

সাদিও কামারা মালির সামরিক সরকারের অন্যতম গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিলেন। ২০২০ ও ২০২১ সালের অভ্যুত্থানের পর গঠিত সরকারে তিনি কেন্দ্রীয় ভূমিকা পালন করেন এবং ভবিষ্যৎ নেতা হিসেবেও তাকে বিবেচনা করা হচ্ছিল।

একই সময়ে দেশজুড়ে আরও কয়েকটি স্থানে হামলা চালানো হয়, যার মধ্যে রাজধানী বামাকো ছাড়াও উত্তরের গাও ও কিদাল এবং মধ্যাঞ্চলের সেভারে শহর রয়েছে। কিদাল এলাকায় রোববারও গোলাগুলি ও বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে স্থানীয়রা জানিয়েছেন।

সূত্র: আল-জাজিরা

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

জাপানে ৬.২ মাত্রার শক্তিশালী ভূমিকম্প
জাপানে ৬.২ মাত্রার শক্তিশালী ভূমিকম্প
২৭ এপ্রিল ২০২৬ দুপুর ০১:৩৩:৫০









মালির প্রতিরক্ষামন্ত্রী নিহত
মালির প্রতিরক্ষামন্ত্রী নিহত
২৭ এপ্রিল ২০২৬ সকাল ১১:২৩:২৪


Follow Us