• ঢাকা
  • |
  • শুক্রবার ২০শে ভাদ্র ১৪৩৩ দুপুর ০১:২২:০৫ (04-Sep-2026)
  • - ৩৩° সে:

ক্যানারি দ্বীপপুঞ্জের কাছে নৌকায় ৮০ জনের বেশি নিহতের আশঙ্কা, উদ্ধার ৪৪

৪ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:১৪:২৩

ক্যানারি দ্বীপপুঞ্জের কাছে নৌকায় ৮০ জনের বেশি নিহতের আশঙ্কা, উদ্ধার ৪৪

আন্তর্জাতিক ডেস্ক: পশ্চিম আফ্রিকার গাম্বিয়া থেকে স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জের উদ্দেশে যাত্রা করা একটি নৌকা ২৬ দিন সমুদ্রে ভেসে থাকার পর উদ্ধার হয়েছে। নৌকাটি থেকে ৪৪ জনকে জীবিত উদ্ধার করা হলেও ৮০ জনের বেশি যাত্রী মারা গেছেন বলে আশঙ্কা করা হচ্ছে। নিহতদের মধ্যে একটি শিশুও রয়েছে বলে জানিয়েছে স্পেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

২ সেপ্টেম্বর বুধবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৪০ মিনিটের দিকে ক্যানারি দ্বীপপুঞ্জের গ্রান কানারিয়া এলাকার আরগুইনেগুইন শহরের প্রায় ৬৫ নটিক্যাল মাইল (প্রায় ১২০ কিলোমিটার) দক্ষিণ-পশ্চিমে নৌকাটির সন্ধান পায় স্পেনের সমুদ্র উদ্ধারকারী কর্তৃপক্ষ। পরে উদ্ধারকারী জাহাজ সেখানে পৌঁছে ৪৪ জনকে জীবিত উদ্ধার করে।

উদ্ধার হওয়া সবাই সাব-সাহারান আফ্রিকার নাগরিক এবং পুরুষ বলে জানিয়েছে কর্তৃপক্ষ। তাদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর ছিল। তাদের হেলিকপ্টারে করে হাসপাতালে নেওয়া হয়। অন্যদের পরে আরগুইনেগুইন বন্দরে নিয়ে যাওয়া হয়।

স্পেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, নৌকাটি গত ৭ আগস্ট গাম্বিয়া থেকে যাত্রা করেছিল এবং এতে শুরুতে শতাধিক মানুষ ছিলেন। বিভিন্ন সূত্রের হিসাবে যাত্রীর সংখ্যা প্রায় ১২৮ জন হতে পারে। উদ্ধারকর্মীরা নৌকাটিতে পাঁচটি মরদেহও দেখতে পান। তবে সমুদ্রের প্রতিকূল পরিস্থিতির কারণে সেগুলো উদ্ধার করা সম্ভব হয়নি।

মানবাধিকার সংগঠন ‘কামিনান্দো ফ্রন্তেরাস’-এর তথ্য অনুযায়ী, নৌকাটিতে থাকা ১২৮ জনের মধ্যে ৮৩ জনের মৃত্যু হয়ে থাকতে পারে। তবে স্পেনের কর্তৃপক্ষের হিসাবে মৃতের সংখ্যা এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত নয়।

ক্যানারি দ্বীপপুঞ্জের প্রেসিডেন্ট ফার্নান্দো ক্লাভিহো এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি বলেন, আটলান্টিক মহাসাগরকে মানুষের মৃত্যুর পথে পরিণত হওয়ার বিষয়টি স্বাভাবিক হিসেবে মেনে নেওয়া যায় না।

সূত্র: রয়টার্স, আল জাজিরা

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






রাজধানীতে কালো ধোঁয়ার গাড়ি দেখলেই ব্যবস্থা
রাজধানীতে কালো ধোঁয়ার গাড়ি দেখলেই ব্যবস্থা
৪ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:১৪:২২



আজ জাতীয় বন্যপ্রাণী দিবস
আজ জাতীয় বন্যপ্রাণী দিবস
৪ সেপ্টেম্বর ২০২৬ সকাল ১১:৩৯:৫৭