• ঢাকা
  • |
  • শুক্রবার ৬ই চৈত্র ১৪৩২ রাত ১০:৪৮:৫৪ (20-Mar-2026)
  • - ৩৩° সে:

জাতিসংঘ মহাসচিব

মধ্যপ্রাচ্য সংঘাতের অবসান নির্ভর করছে যুক্তরাষ্ট্রের রাজনৈতিক সদিচ্ছার ওপর

২০ মার্চ ২০২৬ সন্ধ্যা ০৭:৩২:২৬

মধ্যপ্রাচ্য সংঘাতের অবসান নির্ভর করছে যুক্তরাষ্ট্রের রাজনৈতিক সদিচ্ছার ওপর

আন্তর্জাতিক ডেস্ক: জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেছেন, মধ্যপ্রাচ্যের সংঘাতের অবসান মূলত যুক্তরাষ্ট্রের রাজনৈতিক সদিচ্ছা ও সিদ্ধান্তের ওপর নির্ভর করছে।

২০ মার্চ শুক্রবার এক বিবৃতিতে তিনি এ কথা বলেন।

Ad
Ad

গুতেরেস বলেন, ‘যুদ্ধ বন্ধ হওয়া প্রয়োজন এবং আমি বিশ্বাস করি এটি সম্ভব, তবে তা করার ক্ষমতা এবং সদিচ্ছা যুক্তরাষ্ট্রের হাতে রয়েছে। ইসরায়েল এবং ইরানের কৌশলগত মনোভাব বিবেচনা করে সমাধানের মূল চাবিকাঠি হলো যুক্তরাষ্ট্রকে সিদ্ধান্ত নেওয়ার সক্ষমতা দেখানো।’

Ad

তিনি আরও উল্লেখ করেন, ‘ইসরায়েল ইরানের সামরিক সক্ষমতা ধ্বংস ও শাসনব্যবস্থা পরিবর্তনের লক্ষ্য রেখেছে, এবং ইরান সর্বোচ্চ প্রতিরোধ এবং ক্ষতি সাধনের চেষ্টা চালাচ্ছে। এই অবস্থায় যুদ্ধ সমাপ্তি আনতে যুক্তরাষ্ট্রের সক্রিয় ভূমিকা অপরিহার্য।’

পারমাণবিক ইস্যুতে পরোক্ষ আলোচনার মধ্য দিয়ে গত ২৮ ফেব্রুয়ারি ইরানের ওপর সামরিক আগ্রাসন শুরু করে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। ইরান প্রতিরোধের মাধ্যমে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়ে প্রতিক্রিয়া জানাচ্ছে।

আজ ২০ মার্চ শুক্রবার সংঘাত ২১তম দিনে পৌঁছেছে। ইরানি রেড ক্রিসেন্ট জানিয়েছে, ইসরাইলি-মার্কিনি হামলায় ইরানে ১,৪৪৪ জন নিহত হয়েছেন, যাদের মধ্যে অন্তত ২০৪ শিশু। এছাড়া লেবাননে ইসরায়েলি হামলায় ১,০০০ এরও বেশি মানুষ নিহত হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



রাজধানীতে কোথায় কখন ঈদের জামাত
রাজধানীতে কোথায় কখন ঈদের জামাত
২০ মার্চ ২০২৬ রাত ০৯:১১:৫১









Follow Us