আন্তর্জাতিক ডেস্ক : বিদেশি শিক্ষার্থী ও সাংবাদিকদের জন্য ভিসা নীতিতে সংশোধনী আনতে যাচ্ছে যুক্তরাষ্ট্র।
দেশটির জাতীয় নিরাপত্তা বিভাগের একটি নোটিশের বরাতে ১৬ জুলাই বৃহস্পতিবার বার্তাসংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, বর্তমানে চালু থাকা অনির্দিষ্ট মেয়াদে যুক্তরাষ্ট্রে অবস্থানের সুযোগ বাতিল করে নীতিমালায় পরিবর্তন আনা হচ্ছে।
নতুন নিয়ম অনুযায়ী, আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য ‘এফ’ ভিসা, সাংস্কৃতিক কর্মসূচির আওতায় যুক্তরাষ্ট্রে কাজের সুযোগ পাওয়া দর্শনার্থীদের জন্য ‘জে’ ভিসা এবং গণমাধ্যমকর্মীদের জন্য ‘আই’ ভিসার ক্ষেত্রে একটি নির্দিষ্ট সময়সীমা নির্ধারণ করে দেওয়া হবে।
বর্তমানে এ ধরনের ভিসার ক্ষেত্রে সংশ্লিষ্ট শিক্ষা কর্মসূচি বা যুক্তরাষ্ট্রে কর্মসংস্থানের মেয়াদকাল পর্যন্ত ভিসা বহাল থাকে।
তবে এ সিদ্ধান্ত কার্যকরের তারিখ নির্ধারণের আগে তা কংগ্রেসে পর্যালোচনা করা হবে বলে জানানো হয় নোটিশে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available