• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৫ই ভাদ্র ১৪৩৩ দুপুর ১২:১৭:১০ (20-Aug-2026)
  • - ৩৩° সে:

কলকাতার হোটেলের অগ্নিকাণ্ডে তৃণমূলকে দায় দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

২০ আগস্ট ২০২৬ সকাল ১০:০৫:৪৭

কলকাতার হোটেলের অগ্নিকাণ্ডে তৃণমূলকে দায় দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের পশ্চিমবঙ্গের কলকাতার হোটেলে অগ্নিকাণ্ডে ৯ জনের মৃত্যুর ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এই ঘটনার পেছনে তিনি তৃণমূল কংগ্রেস সরকারের অবহেলাকে দায়ী করেছেন।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এই ট্র্যাজেডিকে পূর্ববর্তী সরকারের রেখে যাওয়া অবহেলার এক নির্মম প্রমাণ হিসেবে দাবি করেছেন তিনি। সেখানে দাবি করেন আগের সরকার শহরের অবকাঠামো সম্প্রসারণের সময়ে অগ্নিনির্বাপণ নীতি ও নিরাপত্তা বিধিমালা উপেক্ষা করেছে।

এই অগ্নিকাণ্ডের তদন্ত করতে পাঁচ সদস্যের বিশেষ তদন্তকারী দল গঠনের নির্দেশ দিয়েছেন শুভেন্দু।

এদিকে, দুর্ঘটনা কবলিত হোটেলের আয়তন সব মিলিয়ে ১১শ স্কয়ার ফিট বলে জানা গেছে। বাথরুম ছাড়া হোটেলটিতে মোট ৫টি ঘর ছিল বলেও জানানো হয়েছে।

সূত্র: ইন্ডিপেন্ডেন্ট টিভি

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

কক্সবাজারে ৬ লাখ ৭২ হাজার ইয়াবা উদ্ধার
কক্সবাজারে ৬ লাখ ৭২ হাজার ইয়াবা উদ্ধার
২০ আগস্ট ২০২৬ দুপুর ১২:০৫:৪৬


বরগুনায় পিস্তল-গুলিসহ পাঁচজন আটক
বরগুনায় পিস্তল-গুলিসহ পাঁচজন আটক
২০ আগস্ট ২০২৬ সকাল ১১:৩৯:১৮