• ঢাকা
  • |
  • বুধবার ৭ই শ্রাবণ ১৪৩৩ রাত ১০:০২:৪৬ (22-Jul-2026)
  • - ৩৩° সে:

রাহুল গান্ধীকে আটকের সময় পুলিশ সদস্য বলেছিলেন ‘মোদিকে হটাও’

২২ জুলাই ২০২৬ রাত ০৯:৩৩:৫৮

রাহুল গান্ধীকে আটকের সময় পুলিশ সদস্য বলেছিলেন ‘মোদিকে হটাও’

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাসভবনের সামনে বিক্ষোভ চলাকালে আটকের সময় পুলিশ সদস্যরা তার কানে ফিসফিস করে ‘এই সরকারকে হটাও’ বলেছিলেন বলে দাবি করেছেন লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী।

২২ জুলাই বুধবার এক সংবাদ সম্মেলনে এ দাবি করেন রাহুল। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে জানিয়েছে, আটকের সময় পুলিশ সদস্যদের কাছ থেকে এমন মন্তব্য শুনেছেন বলে তিনি অভিযোগ করেন।

এর আগে মঙ্গলবার প্রধানমন্ত্রী মোদির সরকারি বাসভবন লোক কল্যাণ মার্গের সামনে আয়োজিত বিক্ষোভে অংশ নেন রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী এবং কংগ্রেসের শীর্ষ নেতারা। পরে কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিংয়ের হস্তক্ষেপেও তারা সরে যেতে অস্বীকৃতি জানালে দিল্লি পুলিশ তাদের আটক করে সরিয়ে নেয়।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, পুলিশ সদস্যরা রাহুল গান্ধীকে দুই হাত ও দুই পা ধরে টেনে ঘটনাস্থল থেকে সরিয়ে নিচ্ছেন। ওই সময় তার নাক থেকে রক্ত ঝরতে দেখা যায়।

সংবাদ সম্মেলনে রাহুল দাবি করেন, তাকে সরিয়ে নেওয়ার সময় পুলিশ সদস্যরা ব্যক্তিগতভাবে মোদি সরকারের প্রতি অসন্তোষ প্রকাশ করেছিলেন।

রাহুলের ভাষ্য, ‘পুলিশ আমাকে টেনেহিঁচড়ে নিয়ে যাচ্ছিল। কিন্তু একই সঙ্গে তারা কানে কানে বলছিল, ‘এই সরকারকে হটাও।’ তারা বলছিল, ‘আমি রাজস্থান থেকে এসেছি, আমি হরিয়ানা থেকে এসেছি। আমরা শুধু ইউনিফর্ম পরে দায়িত্ব পালন করছি।’

তিনি আরও বলেন, পুলিশ সদস্যরা ঊর্ধ্বতন নির্দেশনা মেনেই দায়িত্ব পালন করছেন, তবে বর্তমান পরিস্থিতিতে তারাও সন্তুষ্ট নন। রাহুলের দাবি, ‘তারা জানে একটি অন্যায় ঘটছে এবং আন্দোলনরত শিক্ষার্থীদের মধ্যে নিজেদের সন্তানদের দেখতে পাচ্ছে।’

তবে রাহুল গান্ধীর এ দাবির বিষয়ে দিল্লি পুলিশ বা কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ








মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ১০৮ অভিবাসী আটক
মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ১০৮ অভিবাসী আটক
২২ জুলাই ২০২৬ সন্ধ্যা ০৬:৩৮:০৭



Follow Us