আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার আলোচনা দ্বিতীয় দিনে গড়িয়েছে। এ আলোচনা আজ রোববারও অব্যাহত থাকবে। ইরানের বার্তা সংস্থা ফার্স নিউজ এ কথা জানিয়েছে।
ফার্স নিউজের প্রতিবেদনে বলা হয়, ‘যৌথ আলোচনা শুরু হওয়ার পর প্রায় ১৫ ঘণ্টা পার হয়েছে। ইসলামাবাদের সেরেনা হোটেলে বিশেষজ্ঞ পর্যায়ের আলোচনা এখনও চলছে।’


এর আগে ফার্স নিউজ জানিয়েছিল, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সরাসরি আলোচনার আরেকটি ধাপ শেষ হয়েছে। উভয় পক্ষ বিশেষজ্ঞ দলগুলোর উপস্থিতিতে আবারও আলোচনার খসড়া বিনিময় করছে।

সূত্র: আল–জাজিরা
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available