• ঢাকা
  • |
  • শুক্রবার ১৭ই আশ্বিন ১৪৩৩ বিকাল ০৫:৩৮:০৬ (02-Oct-2026)
  • - ৩৩° সে:

মদিনায় হামলা চালিয়েছে হুথিরা, দাবি সৌদির

২ অক্টোবর ২০২৬ বিকাল ০৪:৩৫:০১

মদিনায় হামলা চালিয়েছে হুথিরা, দাবি সৌদির

আন্তর্জাতিক ডেস্ক: ইসলামের দ্বিতীয় পবিত্রতম স্থান মদিনায় একটি বিদ্যুৎকেন্দ্রে হুথিরা হামলা চালিয়েছে বলে দাবি করেছে সৌদি আরবের নেতৃত্বাধীন সামরিক জোট। গতকাল বৃহস্পতিবার এ তথ্য জানায় সৌদি। তারা বলেছে, গত মঙ্গলবার হুথিরা মদিনায় এ হামলা চালিয়েছে।

তবে হুথিরা এ দাবি প্রত্যাখ্যান করেছে। এরআগে তাদের বিরুদ্ধে মক্কায় হামলা চেষ্টার অভিযোগ এনেছিল সৌদি আরব। এটিকেও ‘ঘৃণ্য মিথ্যা’ হিসেবে অভিহিত করেছিল ইরান সমর্থিত এ সশস্ত্র বাহিনী।

সৌদি নেতৃত্বাধীন জোট জানিয়েছে, যে বিদ্যুৎ কেন্দ্রে হামলা হয়েছে সেটি থেকে মসজিদে নববীতে বিদ্যুৎ সরবরাহ করা হয়। হামলায় একটি ট্রান্সফর্মার অকেজো হয়ে গেলেও মসজিদে নববীতে বিদ্যুৎ সরবরাহে কোনো বিঘ্ন ঘটেনি বলে জানিয়েছে তারা।

সৌদি জোট আরও জানিয়েছে, বিদ্যুৎ কেন্দ্রটিতে যে ড্রোন দিয়ে হামলা হয়েছে সেটি পরীক্ষা করে দেখা গেছে, হুথিরা এ হামলার পরিকল্পনা ও বাস্তবায়ন করেছে।

হুথিদের একটি সূত্র বার্তাসংস্থা সাবাকে বলেছেন, মদিনায় হামলার অভিযোগও মিথ্যা। তিনি দাবি করেন, এর আগে মক্কায় হামলার অভিযোগ তুলে সৌদি এতে সফল না হওয়ায় এখন মদিনায় হামলার অভিযোগ তুলছে।

সৌদি নেতৃত্বাধীন জোট বলেছে, হুথিরা কাবা শরীফ ও মসজিদে নববীতে হামলা চালাতে চায়। আর এসব হামলা সেগুলোরই অংশ। এরমাধ্যমে হুথিরা মুসলিম বিশ্বের মধ্যে উত্তেজনা তৈরি করতে চায় উল্লেখ করে জোটটি বলেছে, তারা যে কোনো মূল্যে দুই পবিত্রস্থানকে রক্ষার কাজ করে যাবে।

সূত্র: আলজাজিরা

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ
সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ
২ অক্টোবর ২০২৬ বিকাল ০৫:২৪:৩০

অভিনেতা দিনো মোরিয়াকে গ্রেফতার
অভিনেতা দিনো মোরিয়াকে গ্রেফতার
২ অক্টোবর ২০২৬ বিকাল ০৫:১৭:৫৪




হাম ও উপসর্গে একদিনে ৪ শিশুর মৃত্যু
হাম ও উপসর্গে একদিনে ৪ শিশুর মৃত্যু
২ অক্টোবর ২০২৬ বিকাল ০৪:৩৫:০২

মদিনায় হামলা চালিয়েছে হুথিরা, দাবি সৌদির
মদিনায় হামলা চালিয়েছে হুথিরা, দাবি সৌদির
২ অক্টোবর ২০২৬ বিকাল ০৪:৩৫:০১