• ঢাকা
  • |
  • শুক্রবার ২০শে চৈত্র ১৪৩২ দুপুর ১২:০৪:১২ (03-Apr-2026)
  • - ৩৩° সে:

ইরান যুদ্ধের কারণে সংকটে ভারতের কনডম শিল্প

৩ এপ্রিল ২০২৬ সকাল ০৯:৪৫:৩১

ইরান যুদ্ধের কারণে সংকটে ভারতের কনডম শিল্প

আন্তর্জাতিক ডেস্ক: মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রভাব এবার ভারতের কনডম উৎপাদন শিল্পেও পড়েছে। দেশটির প্রায় ৮ হাজার ১৭০ কোটি রুপির কনডম খাত বর্তমানে উৎপাদন ও সরবরাহ সংকটে রয়েছে, যার ফলে বাজারে ঘাটতি ও খুচরা মূল্যের ৫০ শতাংশ পর্যন্ত বৃদ্ধি হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

সংকটের মূল কারণ দেশীয় চাহিদি না বাড়ায়, বরং সমুদ্রপথে বাণিজ্য ব্যাহত হওয়া এবং কনডম উৎপাদনের জন্য প্রয়োজনীয় পেট্রোকেমিক্যাল ও লুব্রিকেন্ট সরবরাহ বন্ধ হওয়া। বিশেষ করে সিলিকন অয়েল ও অ্যামোনিয়ার তীব্র ঘাটতি উৎপাদন খরচ কয়েকগুণ বৃদ্ধি করেছে।

Ad
Ad

ভারতের বড় উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো—এইচএলএল লাইফকেয়ার লিমিটেড, ম্যানকাইন্ড ফার্মা ও কিউপিড লিমিটেড—এই চ্যালেঞ্জ মোকাবিলা করতে গিয়ে বিপুল চাপের মুখে পড়েছে। শুধু এইচএলএল লাইফকেয়ারই বছরে প্রায় ২২১ কোটি কনডম উৎপাদন করে।

Ad

কনডম উৎপাদন ও প্যাকেজিং উপকরণের দাম বৃদ্ধি এবং পরিবহন খাতের সমস্যার কারণে সরবরাহ চেইনেও বড় ধরনের ব্যাঘাত দেখা দিয়েছে।

বিশেষজ্ঞরা সতর্ক করে দিয়েছেন, দীর্ঘমেয়াদে এ সংকট পরিবার পরিকল্পনা এবং যৌনবাহিত সংক্রমণ নিয়ন্ত্রণে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। ইতোমধ্যে দিল্লি ও মুম্বাইয়ের ফার্মেসিগুলোতে কনডমের সরবরাহ অনিয়মিত হয়ে পড়েছে।

সূত্র: ইন্ডিয়া টুডে
 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



ফাইনালে আজ ভারতের মুখোমুখি বাংলাদেশ
ফাইনালে আজ ভারতের মুখোমুখি বাংলাদেশ
৩ এপ্রিল ২০২৬ সকাল ১১:৩৯:২০









Follow Us