আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বেইজিংয়ে উচ্চপর্যায়ের দ্বিপাক্ষিক বৈঠক শুরু করেছেন। দুই দিনের এই বৈঠকে প্রযুক্তি, বাণিজ্য ও তাইওয়ান ইস্যুসহ একাধিক বিষয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। খবর সিএনএনের।
দীর্ঘ ৯ বছর পর তিন দিনের রাষ্ট্রীয় সফরে চীনে অবস্থান করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ১৪ মে বৃহস্পতিবার গ্রেট হল অব দ্য পিপলের সামনে শি জিনপিংয়ের সঙ্গে করমর্দন করেন তিনি। দুই নেতার সাক্ষাৎ ঘিরে কঠোর নিরাপত্তা ও জাঁকজমকপূর্ণ আনুষ্ঠানিকতার আয়োজন করা হয়েছে।


এদিকে ট্রাম্পের সফরসঙ্গী হিসেবে এসেছেন অ্যাপলের প্রধান নির্বাহী টিম কুক, ইলন মাস্ক এবং ল্যারি ফিঙ্কসহ বেশ কিছু মার্কিন প্রতিষ্ঠানের শীর্ষ নির্বাহীরা।

(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available