• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১০ই অগ্রহায়ণ ১৪৩৩ সকাল ১১:৪৮:৪৫ (24-Nov-2026)
  • - ৩৩° সে:

রাষ্ট্রীয় বিমান চেয়েছেন শেখ হাসিনা, নির্ধারণ করেছেন ফেরার দিনক্ষণ: রয়টার্স

২৪ নভেম্বর ২০২৬ সকাল ১১:২৯:৫৭

রাষ্ট্রীয় বিমান চেয়েছেন শেখ হাসিনা, নির্ধারণ করেছেন ফেরার দিনক্ষণ: রয়টার্স
ছবি: সংগৃহীত

অনলাইন ডেস্ক: জুলাই গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

তিনি ( শেখ হাসিনা) ভারত থেকে ফেরার জন্য পাসপোর্টের পাশাপাশি বাংলাদেশ সরকারকে রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান চেয়েছেন।

২৪ নভেম্বর মঙ্গলবার রয়টার্সকে শেখ হাসিনার মুখপাত্র সৈয়দ মোজাম্মেল আলী বলেন, ২০২৪ সালের ৫ আগস্ট বাংলাদেশি উড়োজাহাজে করেই শেখ হাসিনাকে ভারতে নিয়ে যাওয়া হয়েছিল। এখন দিল্লি থেকে ঢাকায় ফেরার জন্যও সরকারের কাছে বিমান পরিবহণের ব্যবস্থা চেয়েছেন তিনি।

আরও পড়ুন

হরমুজে মাইন বিস্ফোরণে ৩ তেলবাহী ট্যাংকারে আগুন: দাবি আইআরজিসির

প্রতিবেদনে বলা হয়েছে, এবারই প্রথম দেশে ফেরার জন্য নির্দিষ্ট কোনো তারিখ ঘোষণা করলেন শেখ হাসিনা। তার এই ঘোষণাকে কেন্দ্র করে বাংলাদেশের রাজনৈতিক ও আইনি পরিস্থিতিতে নতুন করে উত্তেজনা তৈরি হতে পারে বলে ধারণা।

চলতি মাসের শুরুতে নতুন পাসপোর্টসহ প্রয়োজনীয় কাগজপত্র চেয়ে আবেদন করেছেন শেখ হাসিনা। পাসপোর্টের পাশাপাশি তিনি বাংলাদেশ সরকারকে তার দেশে ফেরার জন্য এবার রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের উড়োজাহাজের ব্যবস্থা করার আহ্বানও জানিয়েছেন।

সৈয়দ মোজাম্মেল আলী জানিয়েছেন, সংবিধানবহির্ভূত পরিস্থিতিতে শেখ হাসিনাকে দেশত্যাগে বাধ্য করা হয়েছিল। তাই ১৬ ডিসেম্বর বিজয় দিবসে তাকে বাংলাদেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করা সরকারের দায়িত্ব। এ বিষয়ে বাংলাদেশ সরকারের কোনো মুখপাত্র তাৎক্ষণিকভাবে রয়টার্সের মন্তব্যের অনুরোধে সাড়া দেননি।

আরও পড়ুন

ইয়েমেনে আগস্ট থেকে ৩ লাখ ৬০ হাজারের বেশি মানুষ বাস্তুচ্যুত

এর আগে বাংলাদেশের এক মন্ত্রী রয়টার্সকে জানিয়েছিলেন, শেখ হাসিনা দেশে ফিরলে তাকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হবে। তাকে ফিরিয়ে আনতে ভারত সরকারের সঙ্গে উড়োজাহাজ পাঠানোর বিষয়ে কোনো আনুষ্ঠানিক আলোচনাও হয়নি বলে জানান তিনি।


এটিভি/ এম এইচ আই

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



অভিনেতা সোহেল খানের মৃত্যু
অভিনেতা সোহেল খানের মৃত্যু
২৪ নভেম্বর ২০২৬ সকাল ১১:২২:১৫

আবারও বাড়ল র্স্বণের দাম, ভরি কত
আবারও বাড়ল র্স্বণের দাম, ভরি কত
২৪ নভেম্বর ২০২৬ সকাল ১১:১১:৪০



টিভির পর্দায় আজকের খেলা
টিভির পর্দায় আজকের খেলা
২৪ নভেম্বর ২০২৬ সকাল ১০:৪৭:১৮