আন্তর্জাতিক ডেস্ক: ভারতে স্ত্রীকে ডিভোর্স দিয়ে শাশুড়িকে বিয়ে করার দাবি করে প্রকাশিত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। ঘটনাটি উত্তর প্রদেশের কানপুর দেহাত জেলার বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম নিউজ১৮।
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, এক নারী ও এক পুরুষ বিয়ের নিবন্ধনসংক্রান্ত কাগজপত্র হাতে ক্যামেরার সামনে দাঁড়িয়ে নিজেদের দাম্পত্য সম্পর্কের কথা জানান। তারা নতুন জীবনের জন্য সবার আশীর্বাদও কামনা করেন।
স্থানীয় সংবাদমাধ্যমগুলোর দাবি, ওই পুরুষ তার স্ত্রীকে তালাক দেওয়ার পর সাবেক শাশুড়িকে আইনিভাবে বিয়ে করেছেন। বিয়ের পর থেকেই তাদের মধ্যে ঘনিষ্ঠতা তৈরি হয়েছিল, যা পরে প্রেমের সম্পর্কে রূপ নেয় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
তবে এ বিষয়ে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক অভিযোগ দায়ের হয়নি। স্থানীয় পুলিশ বা প্রশাসনের পক্ষ থেকেও কোনো আইনি পদক্ষেপ নেওয়ার তথ্য পাওয়া যায়নি।
ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর নেটিজেনদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ ঘটনাটি নিয়ে হাস্যরসাত্মক মন্তব্য করেছেন, আবার কেউ পারিবারিক ও সামাজিক দৃষ্টিকোণ থেকে সমালোচনা করেছেন।
সূত্র: নিউজ১৮ ইন্ডিয়া, হিন্দুস্তান টাইমস, ইন্ডিয়া টুডে
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available