আন্তর্জাতিক ডেস্ক: চীন বলেছে, যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সঙ্গে ইরানের চলমান যুদ্ধে শান্তি আলোচনা শুরু করা সহজ কাজ নয়। তবে এই আলোচনা শুরু করা গেলে হরমুজ প্রণালি দিয়ে স্বাভাবিক নৌ-চলাচল পুনরুদ্ধারে সহায়ক হবে বলে জানিয়েছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই।
ওয়াং ই তার পাকিস্তানি সমকক্ষের সঙ্গে এক টেলিফোন আলাপে এ মন্তব্য করেন।


চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রকাশিত আলাপের সারসংক্ষেপ অনুযায়ী, দুই পক্ষ “যুদ্ধবিরতি, শত্রুতা বন্ধ এবং শান্তি আলোচনা পুনরায় শুরু করার জন্য যৌথভাবে কাজ করতে সম্মত হয়েছে, যাতে বেসামরিক স্থাপনা ও নৌপথের নিরাপত্তা নিশ্চিত করা যায়।”

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের সঙ্গে আলাপে ওয়াং বলেন, মধ্যস্থতাকারী হিসেবে পাকিস্তানের ভূমিকা চীন সমর্থন করে।
সূত্র: আল জাজিরা
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available