• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৬শে ভাদ্র ১৪৩৩ সকাল ১১:৪১:৪৫ (10-Sep-2026)
  • - ৩৩° সে:

সিরিয়ায় অস্ত্র গুদামে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১৪

১০ সেপ্টেম্বর ২০২৬ সকাল ১১:৩২:৫০

সিরিয়ায় অস্ত্র গুদামে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১৪

আন্তর্জাতিক ডেস্ক: সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় ইদলিব প্রদেশের সারমাদা শহরের কাছে অস্ত্র ও যুদ্ধের অবশিষ্টাংশ সংরক্ষণের একটি অস্থায়ী স্থাপনায় ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ১১ জন।

৯ সেপ্টেম্বর বুধবার স্থানীয় সময় এ বিস্ফোরণ ঘটে। দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, যুদ্ধের সময় ব্যবহৃত অস্ত্র ও অন্যান্য সামরিক সরঞ্জামের অবশিষ্টাংশ অন্যত্র সরিয়ে নেওয়ার আগে ওই স্থানে অস্থায়ীভাবে রাখা হয়েছিল। বিস্ফোরণে মন্ত্রণালয়ের ১৪ সদস্য নিহত হয়েছেন। আহতদের মধ্যে বেসামরিক লোকও রয়েছেন।

বিস্ফোরণের পর ঘটনাস্থলে সিভিল ডিফেন্স ও উদ্ধারকারী দলের সদস্যরা ছুটে যান। তবে একের পর এক ছোট বিস্ফোরণ ও আগুনের কারণে উদ্ধার ও আগুন নেভানোর কাজ ব্যাহত হয়। ধ্বংসস্তূপের নিচে কেউ আটকা পড়ে আছেন কি না, তা খুঁজে দেখতে উদ্ধার অভিযান চালানো হয়।

প্রাথমিকভাবে বিস্ফোরণের কারণ নিশ্চিত হওয়া যায়নি। তবে ইদলিবের জরুরি ব্যবস্থাপনা বিভাগের এক কর্মকর্তা জানিয়েছেন, প্রাথমিক মূল্যায়নে সেখানে থাকা বিস্ফোরক সামগ্রী থেকেই বিস্ফোরণটি ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ।

এর আগে গত ১ সেপ্টেম্বর ইদলিবের বিন্নিশ এলাকায় গোলাবারুদ বহনকারী একটি গাড়িতে বিস্ফোরণে অন্তত পাঁচজন নিহত হন। চলতি মাসে একই প্রদেশে এটি দ্বিতীয় বড় ধরনের অস্ত্র বা গোলাবারুদ-সংক্রান্ত বিস্ফোরণের ঘটনা।

সূত্র: রয়টার্স

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

মহাখালীতে ভবনে আগুন
মহাখালীতে ভবনে আগুন
১০ সেপ্টেম্বর ২০২৬ সকাল ১১:৩৬:৪৪

সিরিয়ায় অস্ত্র গুদামে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১৪
সিরিয়ায় অস্ত্র গুদামে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১৪
১০ সেপ্টেম্বর ২০২৬ সকাল ১১:৩২:৫০




সেনবাগে সড়ক দুর্ঘটনায় আহত শাওনের মৃত্যু
সেনবাগে সড়ক দুর্ঘটনায় আহত শাওনের মৃত্যু
১০ সেপ্টেম্বর ২০২৬ সকাল ১০:৪৩:২৫


ফিলিপাইনে ফেরিতে ভয়াবহ আগুনে নিহত ৫, নিখোঁজ ৮৭
ফিলিপাইনে ফেরিতে ভয়াবহ আগুনে নিহত ৫, নিখোঁজ ৮৭
১০ সেপ্টেম্বর ২০২৬ সকাল ০৯:৫৫:৪১