• ঢাকা
  • |
  • শনিবার ২১শে ভাদ্র ১৪৩৩ বিকাল ০৪:২৮:৪৬ (05-Sep-2026)
  • - ৩৩° সে:

২৭ নভেম্বরকে বাল্যবিবাহ নির্মূলকরণ দিবস ঘোষণা

৫ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৩:৪৭:৩০

২৭ নভেম্বরকে বাল্যবিবাহ নির্মূলকরণ দিবস ঘোষণা
ছবি: সংগৃহীত

অনলাইন ডেস্ক: ২৭ নভেম্বরকে ‘বাল্য, অল্প বয়সে ও জোরপূর্বক বিয়ে নির্মূলকরণ’ দিবস হিসেবে ঘোষণা করেছে জাতিসংঘ। ৫ সেপ্টেম্বর শনিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি

‘জাস্ট রাইটস ফর চিলড্রেন’-এর প্রতিষ্ঠাতা ভুবন রিভু জাতিসংঘে বাল্যবিবাহবিরোধী একটি আন্তর্জাতিক দিবস ঘোষণার প্রস্তাব দেন। তার প্রস্তাবের ভিত্তিতে সিয়েরা লিওন ৪ সেপ্টেম্বর জাতিসংঘে একটি প্রস্তাব উত্থাপন করে। পরে সেটি অনুমোদিত হয়।

প্রতিবেদনে বলা হয়েছে, ২৭ নভেম্বর দিনটির সঙ্গে ভারতের বিশেষ সম্পর্ক রয়েছে। ২০২৪ সালের এই দিনে ভারত সরকার ‘বাল বিবাহ মুক্ত ভারত’ বা বাল্যবিবাহমুক্ত ভারত অভিযান শুরু করেছিল।

জাতিসংঘের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে ভুবন রিভু বলেন, এটি সব ভারতীয়র জন্য অত্যন্ত গর্বের মুহূর্ত। তার দাবি, শিশু সুরক্ষায় ভারত এখন বিশ্বকে নেতৃত্ব দিচ্ছে।

তিনি বলেন, ২০২৪ সালের ২৭ নভেম্বর বাল্যবিবাহ বন্ধের অঙ্গীকারে ২৫ কোটির বেশি মানুষ যুক্ত হয়েছিলেন। শিশু ও বিভিন্ন সম্প্রদায়ের উদ্যোগে শুরু হওয়া এই আন্দোলন পরে সরকারি সমর্থন পায় এবং এখন তা আন্তর্জাতিক দিবসের স্বীকৃতি পেয়েছে।

রিভু আরও বলেন, বাল্যবিবাহ বন্ধের ক্ষেত্রে এটি একটি গুরুত্বপূর্ণ মোড়। ২০৩০ সালের মধ্যে বিশ্বজুড়ে বাল্যবিবাহ বন্ধ করতে সরকারগুলোকে এখন কার্যকর নেতৃত্ব দিতে হবে। একই সঙ্গে প্রতিটি শিশুর শিক্ষা, নিরাপত্তা ও বিকাশ নিশ্চিত করার আহ্বান জানান তিনি।

২০৩০ সালের মধ্যে বিশ্বজুড়ে বাল্যবিবাহ নির্মূলের লক্ষ্য জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার (এসডিজি) ৫ নম্বর লক্ষ্য লিঙ্গসমতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। এর আওতায় বাল্য, অল্প বয়সে ও জোরপূর্বক বিয়েসহ শিশুদের জন্য ক্ষতিকর সব ধরনের প্রথা বন্ধের কথা বলা হয়েছে।

সূত্র: যুগান্তর

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




হাম ও উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু
হাম ও উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু
৫ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৩:৫৬:৫৬

চাইনিজ তাইপেকে ৭-০ গোলে হারিয়েছে বাংলাদেশ
চাইনিজ তাইপেকে ৭-০ গোলে হারিয়েছে বাংলাদেশ
৫ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৩:৫৬:৩৫

২৭ নভেম্বরকে বাল্যবিবাহ নির্মূলকরণ দিবস ঘোষণা
২৭ নভেম্বরকে বাল্যবিবাহ নির্মূলকরণ দিবস ঘোষণা
৫ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৩:৪৭:৩০


দোয়ারাবাজারে দু’পক্ষের সংঘর্ষ, আহত ২২
দোয়ারাবাজারে দু’পক্ষের সংঘর্ষ, আহত ২২
৫ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৩:৩৭:৪৭