• ঢাকা
  • |
  • শনিবার ২১শে ভাদ্র ১৪৩৩ সকাল ০৯:৩৫:২৫ (05-Sep-2026)
  • - ৩৩° সে:

ব্রিকসে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে নতুন তথ্য নেই: ভারত

৫ সেপ্টেম্বর ২০২৬ সকাল ০৮:৪৩:১৯

ব্রিকসে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে নতুন তথ্য নেই: ভারত

আন্তর্জাতিক ডেস্ক: ব্রিকস সম্মেলনে যোগ দিতে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ভারত সফরে যাবেন কি না, সে বিষয়ে ভারতের কাছে কোনো নতুন তথ্য নেই। এমনকি তিনি না গেলে বাংলাদেশের পক্ষ থেকে অন্য কেউ সম্মেলনে প্রতিনিধিত্ব করবেন কি না, সে বিষয়েও দিল্লির কাছে কোনো তথ্য নেই।

৪ সেপ্টেম্বর শুক্রবার নয়াদিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে এ তথ্য জানান মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল। ব্রিকস সম্মেলনে বাংলাদেশের অংশগ্রহণ সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, এ বিষয়ে তার কাছে নতুন কোনো তথ্য নেই।

আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর নয়াদিল্লিতে ১৮তম ব্রিকস শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে। বর্তমান বিমসটেক চেয়ারম্যান হিসেবে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে সম্মেলনের আউটরিচ পর্বে আমন্ত্রণ জানিয়েছে ভারত। তবে বাংলাদেশের পক্ষ থেকে এখনো তার অংশগ্রহণের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হয়নি।

এর আগে গত আগস্টে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান জানিয়েছিলেন, ব্রিকস সম্মেলনের আউটরিচ পর্বে প্রধানমন্ত্রী তারেক রহমান অংশ নেবেন কি না, সে বিষয়ে সরকার তখনো সিদ্ধান্ত নেয়নি। তিনি স্পষ্ট করেন, এ আমন্ত্রণটি প্রধানমন্ত্রী হিসেবে ব্যক্তিগতভাবে নয়; বিমসটেকের বর্তমান চেয়ারম্যান হিসেবে বাংলাদেশের প্রতি দেওয়া হয়েছে।

এদিকে প্রধানমন্ত্রী দায়িত্ব নেওয়ার পর দ্বিপক্ষীয় সফরে ভারত যাওয়ার জন্যও নয়াদিল্লি থেকে পৃথক আমন্ত্রণ পেয়েছেন তারেক রহমান। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ব্রিকস সম্মেলনের আমন্ত্রণ এবং দ্বিপক্ষীয় সফরের আমন্ত্রণ দুটি আলাদা।

অন্যদিকে, ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক বিভিন্ন বক্তব্য ও দেশে ফেরার বিষয়ে তার উদ্বেগ আছে কি না—এমন প্রশ্নেও শুক্রবার জয়সোয়াল মন্তব্য করতে রাজি হননি। এর আগে ৫ আগস্ট নয়াদিল্লির ফরেন করেসপন্ডেন্টস ক্লাবে একটি ভার্চুয়াল অনুষ্ঠানে বক্তব্য দেন শেখ হাসিনা। ওই অনুষ্ঠানের সঙ্গে ভারত সরকারের কোনো সম্পৃক্ততা নেই বলে আগেই জানিয়েছিল দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।

ব্রিকসের সদস্য দেশগুলো হলো—ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন, দক্ষিণ আফ্রিকা, মিসর, ইথিওপিয়া, ইন্দোনেশিয়া, ইরান, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




দেশের বিভিন্ন অঞ্চলে হতে পারে ভারী বর্ষণ
দেশের বিভিন্ন অঞ্চলে হতে পারে ভারী বর্ষণ
৫ সেপ্টেম্বর ২০২৬ সকাল ০৯:১৮:৩৫