আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ায় ইউক্রেনের হামলায় শিশুসহ অন্তত ১৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৩৯ জন। একটি তেল স্থাপনা লক্ষ্য করে ড্রোন ছোড়া হয়েছিল বলে দাবি করেছে কিয়েভ।
মূলত মস্কো থেকে প্রায় ৮০০ কিলোমিটার পূর্বে অবস্থিত তাতারস্তান অঞ্চলে হয়েছে এই ভয়াবহ হামলা। দেশটির অন্যতম বৃহত্তম ও অত্যাধুনিক তেল শোধনাগার এখানেই অবস্থিত। নিহতদের মধ্যে অন্তত সাতজন উজবেকিস্তানের নাগরিক বলে জানানো হয়েছে।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, উভয় পক্ষের মধ্যে তীব্র পাল্টাপাল্টি হামলার মধ্যে ৪৫০টিরও বেশি ইউক্রেনীয় ড্রোন প্রতিহত করেছে রুশ বাহিনী। তাদের দাবি, শিল্প স্থাপনা ও বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে হামলা চালিয়েছে কিয়েভ। এসব বেসামরিক নাগরিকের সঙ্গে দেশটির সামরিক বাহিনীর কোনো সম্পর্ক ছিল না।
এদিকে, ইউক্রেনের পূর্বাঞ্চলীয় খারকিভে রুশ বাহিনীর অভিযানে অন্তত পাঁচজনের মৃত্যু হয়েছে।
সূত্র: যমুনা টিভি
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available