• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১৫ই শ্রাবণ ১৪৩৩ সকাল ১১:৫২:৩১ (30-Jul-2026)
  • - ৩৩° সে:

দাবানল নিয়ন্ত্রণের মহড়া দিতে গিয়ে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৭

৩০ জুলাই ২০২৬ সকাল ১১:০১:০১

দাবানল নিয়ন্ত্রণের মহড়া দিতে গিয়ে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৭

আন্তর্জাতিক ডেস্ক: আর্জেন্টিনার সান হুয়ান প্রদেশে দাবানল মোকাবিলার প্রস্তুতিমূলক মহড়ায় অংশ নেওয়ার সময় একটি বেল ৪১২ মডেলের হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে সাত আরোহীর সবাই নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী, ফায়ার সার্ভিস ও সিভিল প্রোটেকশনের ঊর্ধ্বতন কর্মকর্তারাও রয়েছেন।

স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, জাতীয় অগ্নিনির্বাপণ সংস্থার উদ্যোগে আয়োজিত একটি বিশেষ প্রশিক্ষণ মহড়ায় হেলিকপ্টারটি অংশ নিয়েছিল। প্রায় ৫০ জন জরুরি সেবা কর্মীকে নিয়ে পরিচালিত ওই মহড়ার সময় উড্ডয়নের কিছুক্ষণ পর প্রায় চার হাজার ফুট উচ্চতায় পৌঁছালে হেলিকপ্টিটির সঙ্গে এয়ার ট্রাফিক কন্ট্রোলের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

কর্তৃপক্ষের দাবি, দুর্ঘটনার সময় আবহাওয়া স্বাভাবিক ছিল। ফলে কী কারণে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে।

দুর্ঘটনায় নিহতদের মধ্যে রয়েছেন স্থানীয় পুলিশের উপপ্রধান মার্সেলো ভিদেলা, ফায়ার সার্ভিস প্রধান রুবেন কাস্ত্রো, সিভিল প্রোটেকশনের পরিচালক কার্লোস হেরেদিয়া এবং উপ-ফায়ার প্রধান হোর্হে কারবাহাল। এছাড়া হেলিকপ্টারের তিনজন ক্রু সদস্যও নিহত হয়েছেন।

পরে একটি স্থানীয় খনি কোম্পানির হেলিকপ্টার দুর্ঘটনাস্থল শনাক্ত করে এবং ধ্বংসাবশেষের অবস্থান নিশ্চিত করে।

উদ্ধারকাজে অংশ নেওয়া কর্মকর্তারা জানিয়েছেন, দুর্ঘটনাস্থলটি দুর্গম পাহাড়ি এলাকায় হওয়ায় উদ্ধার অভিযান ব্যাহত হচ্ছে। যানবাহনে পৌঁছানো সম্ভব না হওয়ায় উদ্ধারকর্মীদের প্রায় সাত মাইল পাহাড়ি পথ হেঁটে ঘটনাস্থলে যেতে হচ্ছে।

স্থানীয় প্রশাসন জানিয়েছে, সান হুয়ানের পার্শ্ববর্তী লা রিওহা অঞ্চলে কয়েকদিন ধরে ভয়াবহ দাবানল চলছে। আগুনে ইতোমধ্যে শত শত হেক্টর বনভূমি পুড়ে গেছে। দাবানল মোকাবিলার সক্ষমতা বাড়াতেই ওই প্রশিক্ষণ মহড়ার আয়োজন করা হয়েছিল।

হেলিকপ্টার বিধ্বস্তের প্রকৃত কারণ জানতে ইতোমধ্যে তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

সূত্র: রয়টার্স

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ








বিশ্ববাজারে কমল তেলের দাম
বিশ্ববাজারে কমল তেলের দাম
৩০ জুলাই ২০২৬ সকাল ১০:২৮:৫৩



Follow Us