আন্তর্জাতিক ডেস্ক: ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য আসামে ভয়াবহ বন্যায় আরও ৩১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি মৌসুমে রাজ্যটিতে বন্যাজনিত প্রাণহানির সংখ্যা বেড়ে ৫০ জনে দাঁড়িয়েছে। এছাড়া শতাধিক মানুষ এখনও নিখোঁজ রয়েছেন বলে স্থানীয় প্রশাসন জানিয়েছে।
২২ জুলাই বুধবার প্রকাশিত সর্বশেষ তথ্য অনুযায়ী, টানা ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলের কারণে আসামের ১৬টি জেলা প্লাবিত হয়েছে। এতে ৮ লাখের বেশি মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন।
বন্যার কারণে নাগাল্যান্ড সীমান্তবর্তী তিনটি জেলায় নতুন করে প্লাবন দেখা দিয়েছে। টানা বৃষ্টিতে বিস্তীর্ণ এলাকা পানির নিচে তলিয়ে গেছে। ডুবে গেছে সড়ক, ঘরবাড়ি ও কৃষিজমি।
সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে শিবসাগর জেলায়। সেখানে পানিতে ডুবে দুই শিশুসহ অন্তত ২০ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।
আসাম সরকার জানিয়েছে, বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য এককালীন ৪ লাখ রুপি আর্থিক সহায়তা দেওয়া হবে।
এদিকে অরুণাচল প্রদেশ ও নাগাল্যান্ডে টানা বৃষ্টির ফলে নেমে আসা পাহাড়ি ঢলে পরিস্থিতির আরও অবনতি হয়েছে। এতে আসামের একাধিক নদ-নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে, যা নতুন নতুন এলাকায় বন্যার আশঙ্কা বাড়িয়েছে।
সূত্র: এনডিটিভি
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available