• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৬ই শ্রাবণ ১৪৩৩ সকাল ০৮:০০:৩৭ (21-Jul-2026)
  • - ৩৩° সে:

ওমরাহ ভিসার মেয়াদ এক বছরে উন্নীত করল সৌদি

২০ জুলাই ২০২৬ বিকাল ০৫:৩১:০১

ওমরাহ ভিসার মেয়াদ এক বছরে উন্নীত করল সৌদি

আন্তর্জাতিক ডেস্ক: এক বছরের মাল্টিপল-এন্ট্রি ওমরাহ ভিসা চালু করেছে সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়। নতুন এই ভিসার মাধ্যমে এক বছরের মধ্যে একাধিকবার সৌদি আরবে প্রবেশ করে ওমরাহ পালন করা যাবে। তবে মোট অবস্থানের মেয়াদ সর্বোচ্চ ৯০ দিন।

২০ জুলাই সোমবার গালফ নিউজের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

তবে প্রতিবার প্রবেশের সময় ভিসাধারীদের অবশ্যই সৌদি সরকারের অনলাইন প্ল্যাটফরম নুসুক থেকে একটি প্যাকেজ কিনতে হবে।

সেই প্যাকেজের সময়কাল ভিসার অবশিষ্ট মেয়াদের বেশি হতে পারবে না। আর আগমনের পূর্বে দর্শনার্থীদের নুসুকের মাধ্যমে উমরাহ অনুমতিপত্রও সংগ্রহ করতে হবে।

তবে হজ মৌসুমে আরবি জিলক্বদ মাসের ১ তারিখ থেকে পরবর্তী জিলহজ মাসের ১৩ তারিখ পর্যন্ত এই ভিসা নিষ্ক্রিয় থাকবে। ভিসাধারীরা এই কয়েক দিন এই ভিসা ব্যবহার করতে পারবেন না।

সোমবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সৌদি আরবের সরকারি বার্তাসংস্থা সৌদি প্রেস এজেন্সি (এসপিএ)। প্রতিবেদেন বলা হয়েছে প্রধানমন্ত্রী ও ক্রাউনপ্রিন্স মোহাম্মদ বিন সালমানের ‘সৌদি ভিশন ২০৩০’ এর লক্ষ্যের সঙ্গে সঙ্গতি রেখেই এই ভিসা প্রণয়ন করা হচ্ছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




বলিউড অভিনেত্রী কাজলের ভিডিও ফাঁস
বলিউড অভিনেত্রী কাজলের ভিডিও ফাঁস
২০ জুলাই ২০২৬ রাত ০৮:৪১:২৪





ইইউবি নিয়ে 'মিথ্যা তথ্য' ছড়ানোর অভিযোগ
ইইউবি নিয়ে 'মিথ্যা তথ্য' ছড়ানোর অভিযোগ
২০ জুলাই ২০২৬ সন্ধ্যা ০৭:৩৫:০৬


Follow Us