• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৬শে ভাদ্র ১৪৩৩ বিকাল ০৫:২৯:৩১ (10-Sep-2026)
  • - ৩৩° সে:

বিদেশি শিক্ষার্থীদের জন্য কঠোর ভিসানীতি আনছে ট্রাম্প প্রশাসন

১৭ জুলাই ২০২৬ দুপুর ০২:৪৭:২৫

বিদেশি শিক্ষার্থীদের জন্য কঠোর ভিসানীতি আনছে ট্রাম্প প্রশাসন

আন্তর্জাতিক ডেস্ক: বিদেশি শিক্ষার্থীদের জন্য নতুন ও কঠোর ভিসানীতির ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসন। নতুন নীতিমালা অনুযায়ী, ফেডারেল সরকারের অনুমতি ছাড়া কোনো বিদেশি শিক্ষার্থী চার বছরের বেশি যুক্তরাষ্ট্রে অবস্থান করতে পারবেন না। আগামী সেপ্টেম্বর থেকে এ নীতি কার্যকর হবে।

নতুন নিয়মে বিষয় পরিবর্তন এবং এক বিশ্ববিদ্যালয় বা কলেজ থেকে অন্যটিতে স্থানান্তরের সুযোগও সীমিত করা হচ্ছে। পাশাপাশি বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোর মাধ্যমে শিক্ষার্থীদের ভিসার মেয়াদ বাড়ানোর বিদ্যমান সুবিধাও সংকুচিত করা হবে।

মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ জানিয়েছে, ভিসার অপব্যবহার রোধ এবং জাতীয় নিরাপত্তা জোরদার করাই এ নীতির মূল উদ্দেশ্য।

এতদিন এফ-১ ও জে-১ ভিসাধারী শিক্ষার্থীরা পড়াশোনা শেষ না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্রে থাকার সুযোগ পেতেন। নতুন নীতিতে সেই সুবিধার পরিবর্তে নির্দিষ্ট সময়সীমা নির্ধারণ করা হয়েছে। এছাড়া পড়াশোনা শেষ করা বা অন্য কোনো ভিসায় পরিবর্তনের পর বিদেশি শিক্ষার্থীদের ৩০ দিনের মধ্যে যুক্তরাষ্ট্র ত্যাগ করতে হবে। আগে এ জন্য ৬০ দিনের সময় দেওয়া হতো।

বিশেষজ্ঞদের মতে, এ নীতির প্রভাব সবচেয়ে বেশি পড়তে পারে স্নাতকোত্তর ও গবেষণাভিত্তিক শিক্ষার্থীদের ওপর। বিশেষ করে বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ে গবেষণার কাজ শেষ করতে অনেক ক্ষেত্রে চার বছরের বেশি সময় লাগে। গবেষণার অর্থায়ন, গবেষণাপত্র প্রকাশ এবং ব্যক্তিগত নানা কারণে অনেক শিক্ষার্থীর পড়াশোনার মেয়াদ দীর্ঘ হয়।

নতুন ভিসানীতির সমালোচনা করেছে বিদেশি শিক্ষার্থীদের নিয়ে কাজ করা অলাভজনক সংস্থা নাফসা: অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল এডুকেটরস। সংস্থাটির প্রধান নির্বাহী ফ্যান্টা আও বলেন, এই নীতিমালা দীর্ঘদিন ধরে কার্যকর একটি ব্যবস্থায় অপ্রয়োজনীয় অনিশ্চয়তা, আমলাতান্ত্রিক জটিলতা ও ভয়ের পরিবেশ তৈরি করবে। তার মতে, এটি এমন একটি সমস্যার সমাধানের চেষ্টা, যার বাস্তবে কোনো অস্তিত্ব নেই।

বিশ্লেষকদের ধারণা, বিদেশি শিক্ষার্থীর সংখ্যা কমানো এবং যুক্তরাষ্ট্রে অভিবাসন আরও কঠোরভাবে নিয়ন্ত্রণ করাই ট্রাম্প প্রশাসনের নতুন পদক্ষেপের অন্যতম লক্ষ্য। এর অংশ হিসেবে প্রশাসন ইতোমধ্যে কিছু বিশ্ববিদ্যালয়ে বিদেশি শিক্ষার্থীর ভর্তি সীমিত করার উদ্যোগ নিয়েছে এবং যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতির সমালোচনাকারী কয়েকজন বিদেশি শিক্ষার্থীর ভিসা বাতিলের পদক্ষেপও নিয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

এবি পলির জাতীয় বিক্রয় সম্মেলন অনুষ্ঠিত
এবি পলির জাতীয় বিক্রয় সম্মেলন অনুষ্ঠিত
১০ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৫:১৪:৪০





শনিবার স্থায়ী কমিটির বৈঠক ডেকেছে বিএনপি
শনিবার স্থায়ী কমিটির বৈঠক ডেকেছে বিএনপি
১০ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৪:৪৯:১১


সারাদেশে হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু
সারাদেশে হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু
১০ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৪:৩২:৪২


ডিএমপির নিয়মিত অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৭৬
ডিএমপির নিয়মিত অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৭৬
১০ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৪:২৭:২৯