• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৬শে ভাদ্র ১৪৩৩ রাত ০৮:৩০:৪৭ (10-Sep-2026)
  • - ৩৩° সে:

খামেনির রক্তের প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার আমির হাতামির

৩ জুলাই ২০২৬ বিকাল ০৫:২৯:০৩

খামেনির রক্তের প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার আমির হাতামির

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি হত্যার প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিয়েছেন দেশটির সশস্ত্র বাহিনীর প্রধান মেজর জেনারেল আমির হাতামি।

৩ জুলাই শুক্রবার তেহরানে খামেনির জানাজা অনুষ্ঠানের পাশে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

হাতামি বলেন, ‘আরও দৃঢ় সংকল্প নিয়ে আমরা ইরানি জাতির শত্রু যুক্তরাষ্ট্র ও অপরাধী জায়নবাদী শাসনকে জানিয়ে দিতে চাই, শহীদ নেতা আয়াতুল্লাহ খামেনির রক্তের প্রতিশোধ আমরা নেব।’

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি দেশটিতে শুরু হওয়া যুদ্ধের প্রথম দিনে তেহরানে নিজ বাসভবনে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ বিমান হামলায় নিহত হন আয়াতুল্লাহ আলি খামেনি।

খামেনির জানাজা ও দাফনকে কেন্দ্র করে ইরানে সাত দিনের রাষ্ট্রীয় শোক কর্মসূচি চলছে। এ সময় দেশটির রাজনৈতিক ও সামরিক নেতৃত্ব তার প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন। এরই মধ্যে সেনাপ্রধানের প্রতিশোধের ঘোষণা মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনাকে আরও বাড়িয়ে তুলতে পারে।

সূত্র: আল-জাজিরা

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

৬ মাসে রেমিট্যান্স বাড়ল ১৩.১ শতাংশ
৬ মাসে রেমিট্যান্স বাড়ল ১৩.১ শতাংশ
১০ সেপ্টেম্বর ২০২৬ রাত ০৮:৩০:১৪



সংসদে এপিবিএন বিল পাস, বিস্তৃত হচ্ছে তদন্তের ক্ষমতা
সংসদে এপিবিএন বিল পাস, বিস্তৃত হচ্ছে তদন্তের ক্ষমতা
১০ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৫২:৫৩


আমিরাতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল আলজেরিয়া
আমিরাতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল আলজেরিয়া
১০ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৩৬:২৯



‘র‍্যাবের সঙ্গে এসআরবির কোনও সংস্পর্শ নেই’
‘র‍্যাবের সঙ্গে এসআরবির কোনও সংস্পর্শ নেই’
১০ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৩৯:০৭