• ঢাকা
  • |
  • সোমবার ২৬শে আশ্বিন ১৪৩৩ রাত ১২:২৭:২৮ (12-Oct-2026)
  • - ৩৩° সে:

জার্মানিতে তাপদাহে স্বস্তি খুঁজতে গিয়ে পানিতে ডুবে নিহত ৩০

২ জুলাই ২০২৬ দুপুর ০২:৩৮:৫৩

জার্মানিতে তাপদাহে স্বস্তি খুঁজতে গিয়ে পানিতে ডুবে নিহত ৩০

আন্তর্জাতিক ডেস্ক: জার্মানিতে তীব্র তাপদাহের মধ্যে নদী ও লেকে সাঁতার কাটতে গিয়ে কয়েক দিনের ব্যবধানে অন্তত ৩০ জনের মৃত্যু হয়েছে। দেশটির জীবন রক্ষাকারী সংস্থার তথ্যমতে, নিহতদের বেশিরভাগই তরুণ ও কিশোর।

সম্প্রতি জার্মানিসহ ইউরোপের বিভিন্ন দেশে তীব্র তাপপ্রবাহে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ে। গত সপ্তাহে জার্মানির কোথাও কোথাও তাপমাত্রা প্রায় ৪২ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছায়, যা দেশটির সাম্প্রতিক সময়ের অন্যতম সর্বোচ্চ তাপমাত্রা।

প্রচণ্ড গরম থেকে স্বস্তি পেতে অনেক মানুষ নদী, লেক ও হ্রদে ভিড় করেন। তবে সাঁতার কাটতে নেমে অনেকেই দুর্ঘটনার শিকার হন। সংশ্লিষ্টরা জানিয়েছেন, নিহতদের মধ্যে কয়েকজন সাঁতার জানলেও অনেকের মৃত্যু হয়েছে সাঁতার না জানার কারণে।

জার্মানির জীবন রক্ষাকারী সংস্থার তথ্য অনুযায়ী, গত কয়েক দিনে জাক্সেন, নিডারজাক্সেন এবং নর্থ রাইন-ওয়েস্টফালিয়াসহ বিভিন্ন অঙ্গরাজ্যের নদী ও হ্রদে ডুবে এসব মৃত্যুর ঘটনা ঘটে।

সংস্থাটির তথ্য অনুযায়ী, ২০২৫ সালে দেশটিতে পানিতে ডুবে ৩৯৩ জনের মৃত্যু হয়েছিল। ২০২৪ সালে এ সংখ্যা ৪০০-এরও বেশি ছিল।

এদিকে প্রায় চার দিন ধরে চলা তীব্র তাপপ্রবাহের পর জার্মানির বিভিন্ন অঞ্চলে ঝড়-বৃষ্টি শুরু হওয়ায় তাপমাত্রা কিছুটা কমেছে। এতে জনজীবনে স্বস্তি ফিরলেও দেশটির আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী দিনগুলোতে আবারও তাপমাত্রা বাড়তে পারে।

সূত্র: সময় টিভি

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



সরানো হচ্ছে সচিবালয়
সরানো হচ্ছে সচিবালয়
১১ অক্টোবর ২০২৬ রাত ০৯:০৯:৪৪



দুর্গাপূজায় ৩ দিন বন্ধ থাকবে ব্যাংক
দুর্গাপূজায় ৩ দিন বন্ধ থাকবে ব্যাংক
১১ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৩৯:০৩


ঢাবির ৫৪তম সমাবর্তন ২৬ জানুয়ারি
ঢাবির ৫৪তম সমাবর্তন ২৬ জানুয়ারি
১১ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:২০:৩৯