• ঢাকা
  • |
  • রবিবার ১০ই কার্তিক ১৪৩৩ সন্ধ্যা ০৭:৪৯:৩৩ (25-Oct-2026)
  • - ৩৩° সে:

ফিলিপাইনে ৭.৮ মাত্রার ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১৫

৮ জুন ২০২৬ দুপুর ০১:৫২:৩৯

ফিলিপাইনে ৭.৮ মাত্রার ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১৫

আন্তর্জাতিক  ডেস্ক: দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ফিলিপাইনে ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১৫ জনে দাঁড়িয়েছে।

 ৮ জুন সোমবার স্থানীয় সময় ১২টা ১০ মিনিটে দেশটির সিভিল ডিফেন্স কর্তৃপক্ষ এ তথ্য জানায়। খবর, বিবিসি'র।

স্থানীয় সিভিল ডিফেন্স অফিসের পরিচালকের বরাতে প্রতিবেদনে জানানো হয়, নিহতদের মধ্যে ১২ জনের মৃত্যু হয়েছে সোকসারজেন অঞ্চলে। দেশটির এই অঞ্চল মূলত ৪টি প্রদেশ ও একটি শহর নিয়ে গঠিত। এগুলো হলো—সাউথ কোটাবাটো, সুলতান কুদারাত, সারাংগানি এবং জেনারেল সান্তোস সিটি।

আরও পড়ুন

সৌদি আরবে ১০ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে হুথি বিদ্রোহীরা

পরিচালক আরও জানান, ওই অঞ্চলে অন্তত ১২৯ জন আহত হয়েছেন।

উল্লেখ্য, সোমবার স্থানীয় সময় সকাল ৭টা ৩৭ মিনিটে দেশটির দক্ষিণাঞ্চলীয় মিন্দানাও দ্বীপে এ ভূকম্পনটি আঘাত হানে। এর গভীরতা ছিল মাত্র ১০ কিলোমিটার (৬.২ মাইল)।

সূত্র: বিবিসি

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৫:৪৬




পরীমণির ‘ফারজানা’ সিনেমার প্রথম লুক প্রকাশ
পরীমণির ‘ফারজানা’ সিনেমার প্রথম লুক প্রকাশ
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৬:৪৩:২০





ফিলিপাইনে দুই বিমানের সংঘর্ষ, ৪ পাইলট নিহত
ফিলিপাইনে দুই বিমানের সংঘর্ষ, ৪ পাইলট নিহত
২৫ অক্টোবর ২০২৬ বিকাল ০৫:৩০:১৬