• ঢাকা
  • |
  • রবিবার ৩১শে জ্যৈষ্ঠ ১৪৩৩ রাত ১১:৩৪:৩৫ (14-Jun-2026)
  • - ৩৩° সে:

পছন্দ না হওয়ায় স্ত্রীকে ৫০ হাজারে বিক্রি করে দিলেন স্বামী

২৭ মে ২০২৬ দুপুর ১২:৪৫:৩৫

পছন্দ না হওয়ায় স্ত্রীকে ৫০ হাজারে বিক্রি করে দিলেন স্বামী

আন্তর্জাতিক ডেস্ক: নিজের স্ত্রীকে বিক্রি করে নিজেই থানায় নিখোঁজের অভিযোগ করেছেন এক যুবক নিকেশ প্যাটেল। এমনই ঘটনা ঘটেছে ভারতের গুজরাটের বনসকণ্ঠ জেলায়। তদন্তে ওই যুবকের সম্পৃক্ততা পেয়ে তাকেসহ ৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ জানায়, স্ত্রীকে ৫০ হাজার রুপিতে বিক্রি করে দিয়েছেন ওই যুবক।  বনসকণ্ঠ জেলার পালনপুর পশ্চিম থানায় গত ১৯ মে স্ত্রী নিখোঁজ হওয়ার অভিযোগ করেন নিকেশ প্যাটেল।পুলিশকে ওই ব্যক্তি জানান যে, তাঁর স্ত্রীকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তদন্তে নেমে যে সত্য উদ্ঘাটন হয়েছে, তাতে স্তম্ভিত হয়ে গিয়েছে পুলিশ। কোনও নিখোঁজ হওয়ার ঘটনা ছিল না এটি। বরং পুরোপুরি পরিকল্পনা করেই স্ত্রীকে সরিয়ে দিয়েছিলেন বলে সত্যতা সামনে আসে।

পুলিশ জানিয়েছে, স্ত্রীকে পছন্দ করতেন না স্বামী। তাই তাঁর হাত থেকে মুক্তি পাওয়ার জন্য বন্ধুদের সঙ্গে নিয় ষড়যন্ত্র করেন। অভিযোগ, ওই ব্যক্তি স্থির করেন স্ত্রীকে বিক্রি করবেন। তাতে হাতে মোটা টাকাও আসবে আর স্ত্রীর হাত থেকে মুক্তিও পাওয়া যাবে। তার পরই শুরু হয় স্ত্রীকে সরানোর পরিকল্পনা।

এরপর পুলিশ তাকে বিস্তারিত জিজ্ঞাসাবাদ করলে একপর্যায়ে তিনি ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেন। বলেন, পরিকল্পনা অনুযায়ী স্ত্রীকে ঘুরতে নিয়ে যাওয়ার পরিকল্পনা করেন। কিন্তু আসলে সেটি ছিল একটা ফাঁদ। স্ত্রীকে ঘুরতে যাওয়ার প্রলোভন দেখিয়ে একটি নির্জন জায়গায় নিয়ে যান। আগে থেকেই সেখানে হাজির ছিল নারী পাচারকারীর দল। ৫০ হাজার টাকার বিনিময়ে ওই পাচারকারী দলের হাতে স্ত্রীকে তুলে দেন স্বামী। তদন্তে নেমে ঘটনাপ্রবাহ মিলিয়ে পুলিশের প্রথম সন্দেহ হয় মহিলার স্বামীকে। তাঁকে আটক করে জিজ্ঞাসাবাদ করতেই আসল ঘটনা প্রকাশ্যে আসে। অভিযুক্তের সূত্র ধরেই তাঁর বন্ধুদের হদিস পায় পুলিশ। তার পর মহিলাকে উদ্ধারের কাজ শুরু হয়।

স্বীকারোক্তির পর পুলিশ অভিযান চালিয়ে অনেক খোঁজাখুঁজি শুরু করে। বিভিন্ন সূত্রকে কাজে লাগিয়ে অবশেষে পাচারকারীদের হাত থেকে একটি গোপন আস্তানা থেকে ওই নারীকে উদ্ধার করে পুলিশ। উদ্ধার হওয়ার পর নিকেশের স্ত্রী অভিযোগ করেন, তাকে বিক্রির পর থেকেই শুরু হয় তার ওপর অমানবিক অত্যাচার। হাত বদল করে বেশ কয়েক জায়গায় নিয়ে যাওয়া হয়েছে। গণধর্ষণ করা হয়েছে। তাকে আটকে রেখে দিনের পর দিন শারীরিক ও মানসিক নির্যাতন করা হয়েছে। পাশাপাশি তার গয়নাও ছিনিয়ে নেওয়া হয়েছে। তাকে কারও সাথে যোগাযোগ করতে দেওয়া হয়নি। উপরন্তু তাকে মেরে ফেলার হুমকিও দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন ওই নারী।

এ ঘটনায় মানব পাচার, অপহরণ, নির্যাতন ও অপরাধমূলক ষড়যন্ত্রের অভিযোগে মামলা করেছে পুলিশ। স্বামী নিকেশ প্যাটেলসহ মোট সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে। তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।

তথ্যসূত্র: আনন্দবাজার পত্রিকা

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ










সৌদি থেকে দেশে ফিরেছেন ৫৫ হাজার ১৩৩ হাজি
সৌদি থেকে দেশে ফিরেছেন ৫৫ হাজার ১৩৩ হাজি
১৪ জুন ২০২৬ সন্ধ্যা ০৬:২৬:২০

Follow Us