• ঢাকা
  • |
  • রবিবার ২৯শে ভাদ্র ১৪৩৩ সন্ধ্যা ০৬:০১:৫৭ (13-Sep-2026)
  • - ৩৩° সে:

গরুর ‘জন্ম সনদ’ দেখানোর দাবি বিজেপি বিধায়কের

১৮ মে ২০২৬ সকাল ০৯:০৯:৪৫

গরুর ‘জন্ম সনদ’ দেখানোর দাবি বিজেপি বিধায়কের

আন্তর্জাতিক ডেস্ক: পশ্চিমবঙ্গের বিজেপির নবনির্বাচিত বিধায়ক রেখা পাত্র গবাদিপশু পরিবহণে ‘গরুর জন্ম সনদ’ দেখানোর দাবি তুলে নতুন বিতর্কের জন্ম দিয়েছেন। ১৬ মে শনিবার হিঙ্গালগঞ্জের লেবুখালী এলাকায় গরুবোঝাই একটি গাড়ি আটক করার পর তিনি এ মন্তব্য করেন। খবর এনডিটিভির।

জানা গেছে, লেবুখালী এলাকা দিয়ে যাওয়ার সময় রেখা পাত্র গবাদিপশুবাহী গাড়িটি থামান। পরে গরুগুলো গাড়ি থেকে নামিয়ে রাস্তার পাশের একটি গাছের নিচে বেঁধে রাখা হয়। পাশাপাশি পশুগুলোর জন্য খড় ও পানির ব্যবস্থাও করা হয়।

এ সময় রেখা পাত্র দাবি করেন, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশনায় অবৈধ গবাদিপশু ব্যবসার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। তিনি বলেন, নতুন নির্দেশনা অনুযায়ী ১৪ বছরের কম বয়সী গবাদিপশু জবাই করা যাবে না।

রেখা পাত্র বলেন, ‘আমাদের সরকারের নির্দেশনা অনুযায়ী ১৪ বছরের কম বয়সী গরু জবাইয়ের ওপর কঠোর নিষেধাজ্ঞা থাকবে। কেউ অবৈধভাবে গরু পরিবহণ করলে তাকে গরুর জন্ম সনদ দেখাতে হবে। জন্ম সনদ দেখাতে ব্যর্থ হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

এদিকে রেখা পাত্রের এ মন্তব্যের সমালোচনা করেছে বিরোধী দল তৃণমূল কংগ্রেস। দলটির নেতা কুনাল ঘোষ প্রশ্ন তুলেছেন, বিজেপি শাসিত কোনো রাজ্যে গরুর জন্ম সনদের এমন কোনো নজির আছে কি না।

কুনাল ঘোষ বলেন, ‘আমরা রেখা পাত্রকে অনুরোধ করছি, তিনি যেন বিজেপি শাসিত যেকোনো রাজ্য থেকে গরুর একটি জন্ম সনদ এনে দেখান। তাহলে সেটি রেফারেন্স হিসেবে কাজে লাগবে।’

তিনি আরও বলেন, ‘বিজেপি যদি সত্যিই এমন কোনো জন্ম সনদ দেখাতে পারে, তাহলে দেখতে হবে কে বা কারা এসব সনদ অনুমোদন করেছে।’

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




প্রতিশোধপরায়ণ হইনি, হতে চাই না: আইনমন্ত্রী
প্রতিশোধপরায়ণ হইনি, হতে চাই না: আইনমন্ত্রী
১৩ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৫:১০:৩৩



নতুন আরও এক উপজেলা গঠনের উদ্যোগ
নতুন আরও এক উপজেলা গঠনের উদ্যোগ
১৩ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৪:৫৪:১১

যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
১৩ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৪:৪৪:০৮

রংপুরে মাদক ও টাকাসহ যুবক গ্রেফতার
রংপুরে মাদক ও টাকাসহ যুবক গ্রেফতার
১৩ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৪:৩০:৩১

হাম উপসর্গে আরও ৩ শিশুর প্রাণহানি
হাম উপসর্গে আরও ৩ শিশুর প্রাণহানি
১৩ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৪:২৮:৩২