• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১২ই কার্তিক ১৪৩৩ সকাল ১০:২১:৪৩ (27-Oct-2026)
  • - ৩৩° সে:

ইসরায়েলি হামলায় ২ বাংলাদেশি নিহত

১২ মে ২০২৬ সকাল ০৭:২১:৩৪

ইসরায়েলি হামলায় ২ বাংলাদেশি নিহত

আন্তর্জাতিক ডেস্ক: লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি ড্রোন হামলায় দুই বাংলাদেশি প্রবাসী রেমিট্যান্সযোদ্ধা নিহত হয়েছেন। নিহতরা হলেন সাতক্ষীরা জেলার শফিকুল ইসলাম ও মো. নাহিদুল ইসলাম।

বাংলাদেশ দূতাবাস, বৈরুত থেকে জারি করা এক শোক বার্তায় জানানো হয়, ১১ মে সোমবার দুপুর প্রায় ১২টায় লেবাননের দক্ষিণাঞ্চলের নাবাতিয়ে জেলার যেন্দীন এলাকায় নিজ আবাসস্থলে ইসরায়েলি ড্রোন হামলায় তারা মারা যান।

নিহত শফিকুল ইসলাম সাতক্ষীরা সদরের ভালুকা চাঁদপুরে আফসার আলী ও মা আজেয়া খাতুন- এর ছেলে।

আরও পড়ুন

‘অপ্রয়োজনীয়’ কর্মীদের স্বপরিবারে সৌদি ছাড়ার নির্দেশ যুক্তরাষ্ট্রের

অপর নিহত নাহিদুল ইসলাম সাতক্ষীরার আশাশুনির কাদাকাটি গ্রামের মো. আব্দুল কাদের ও মা নুরুন্নাহার খাতুন- এর ছেলে।
বাংলাদেশ দূতাবাস, বৈরুত এই মর্মান্তিক মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে এবং নিহতদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে।

বর্তমানে দুজনের মরদেহ নাবাতিয়ের নাবিহ বেররী হাসপাতালে রাখা হয়েছে।
দূতাবাসের প্রথম সচিব (শ্রম) ও দূতালয় প্রধান মোহাম্মদ আনোয়ার হোসাইন স্বাক্ষরিত শোক বার্তায় মৃত দুজনের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয়।

গত ১৬ এপ্রিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতির ঘোষণা দেন। তবে, তারপর থেকে দক্ষিণ লেবাননে সংঘর্ষ ও সামরিক অভিযান অব্যাহত রয়েছে।

আরও পড়ুন

আঞ্চলিক উত্তেজনা হ্রাসে তেহরানে বৈঠকে বসছে ‘মক্কা যৌথ প্রতিরক্ষা জোট’

এলাকা থেকে প্রাপ্ত খবরে বলা হয়েছে, ইসরায়েলি বাহিনী আবাসিক এলাকা ও হিজবুল্লাহর অবস্থান লক্ষ্য করে হামলা অব্যাহত রেখেছে, এবং হিজবুল্লাহ যোদ্ধারা পাল্টা আক্রমণ চালিয়ে এর জবাব দিয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

আজকের নামাজের সময়সূচি
আজকের নামাজের সময়সূচি
২৭ অক্টোবর ২০২৬ সকাল ১০:০৩:৫৯

আজকের স্বর্ণের দাম: ২৭ অক্টোবর ২০২৬
আজকের স্বর্ণের দাম: ২৭ অক্টোবর ২০২৬
২৭ অক্টোবর ২০২৬ সকাল ০৯:৩৫:৩৫





আজকের খেলা: ২৭ অক্টোবর ২০২৬
আজকের খেলা: ২৭ অক্টোবর ২০২৬
২৭ অক্টোবর ২০২৬ সকাল ০৮:১৮:৩২

ব্যালন ডি’অর ২০২৬: কে কোন পুরস্কার জিতলেন?
ব্যালন ডি’অর ২০২৬: কে কোন পুরস্কার জিতলেন?
২৭ অক্টোবর ২০২৬ সকাল ০৮:০৫:৩১