• ঢাকা
  • |
  • সোমবার ১০ই কার্তিক ১৪৩৩ রাত ০১:৫২:৩২ (26-Oct-2026)
  • - ৩৩° সে:

ইরানে অবিস্ফোরিত বোমা নিষ্ক্রিয় করতে গিয়ে নিহত ১৪

২ মে ২০২৬ সকাল ০৮:৩৪:৪৯

ইরানে অবিস্ফোরিত বোমা নিষ্ক্রিয় করতে গিয়ে নিহত ১৪
ফাইল ছবি

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় জানজান প্রদেশে অবিস্ফোরিত বোমা নিষ্ক্রিয় করার সময় বিস্ফোরণে ইসলামি রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)-এর ১৪ সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুজন আহত হয়েছেন।

ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ফারস নিউজ এজেন্সির বরাতে এ তথ্য জানিয়েছে আল জাজিরা।

প্রতিবেদনে বলা হয়েছে, নিহতরা একটি বিশেষায়িত ইউনিটের সদস্য ছিলেন, যারা ওই এলাকায় ছড়িয়ে থাকা অবিস্ফোরিত গোলাবারুদ অপসারণে কাজ করছিলেন।

আরও পড়ুন

সৌদি আরবে ১০ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে হুথি বিদ্রোহীরা

অভিযান চলাকালে হঠাৎ একটি গোলা বিস্ফোরিত হলে এ হতাহতের ঘটনা ঘটে।

ফারস নিউজের তথ্য অনুযায়ী, জানজান প্রদেশে প্রায় ১ হাজার ২০০ হেক্টর কৃষিজমি এখনো অবিস্ফোরিত গোলাবারুদের ঝুঁকিতে রয়েছে। এসব গোলাবারুদ নিষ্ক্রিয় করতে সংশ্লিষ্ট ইউনিটের সদস্যরা কাজ চালিয়ে যাচ্ছিলেন।

ঘটনার পর আহতদের দ্রুত চিকিৎসার জন্য নিকটস্থ হাসপাতালে নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
২৫ অক্টোবর ২০২৬ রাত ১০:০১:৩৫


এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
২৫ অক্টোবর ২০২৬ রাত ০৯:০২:২০



পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৫:৪৬