• ঢাকা
  • |
  • শনিবার ৫ই বৈশাখ ১৪৩৩ রাত ০৯:০০:৩৫ (18-Apr-2026)
  • - ৩৩° সে:

হরমুজ প্রণালীতে ট্যাঙ্কারে ইরানি বাহিনীর গুলিবর্ষণ

১৮ এপ্রিল ২০২৬ সন্ধ্যা ০৭:৪৩:২১

হরমুজ প্রণালীতে ট্যাঙ্কারে ইরানি বাহিনীর গুলিবর্ষণ

আন্তর্জাতিক ডেস্ক: বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সমুদ্রপথ হরমুজ প্রণালীতে ফের উত্তজনা ছড়িয়েছে। ব্রিটিশ নৌবাহিনী পরিচালিত ‘ইউনাইটেড কিংডম মেরিটাইম ট্রেড অপারেশনস’ (ইউকেএমটিও) শনিবার জানিয়েছে, ওই এলাকায় একটি বাণিজ্যিক তেলবাহী ট্যাঙ্কার লক্ষ্য করে গুলি চালিয়েছে ইরানের বিপ্লবী গার্ড কর্পসের (আইআরজিসি) জাহাজ।

ইউকেএমটিও-র রিপোর্ট অনুযায়ী, আক্রান্ত ট্যাঙ্কারটির ক্যাপ্টেন নিশ্চিত করেছেন যে জাহাজের সকল ক্রু বা নাবিক সুরক্ষিত রয়েছেন। তবে ঠিক কী কারণে বা কোন পরিস্থিতিতে এই গুলিবর্ষণের ঘটনা ঘটেছে, তা এখনও বিস্তারিত জানা যায়নি।

Ad
Ad

এদিকে, বিশ্বব্যাপী তেলের চালান পর্যবেক্ষণকারী সংস্থা ‘ট্যাঙ্কার ট্র্যাকার্স ডট কম’ (TankerTrackers.Com) জানিয়েছে, শুধু গুলিবর্ষণই নয়, হরমুজ প্রণালী দিয়ে যাওয়ার সময় দুটি জাহাজকে পথ পরিবর্তন করে ফিরে যেতে বাধ্য করেছে ইরানি রক্ষীবাহিনী।

Ad

মধ্যপ্রাচ্যের এই কৌশলগত জলপথে সাম্প্রতিক সময়ে এই ধরণের ঘটনা আন্তর্জাতিক জ্বালানি বাজারে উদ্বেগের সৃষ্টি করেছে। বিষয়টি নিয়ে ইরান সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বিবৃতি পাওয়া যায়নি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




এসএসসি পরীক্ষা ঘিরে ডিএমপির নির্দেশনা
এসএসসি পরীক্ষা ঘিরে ডিএমপির নির্দেশনা
১৮ এপ্রিল ২০২৬ রাত ০৮:১৮:১৪








Follow Us