• ঢাকা
  • |
  • শনিবার ৯ই কার্তিক ১৪৩৩ বিকাল ০৪:৪৭:০৯ (24-Oct-2026)
  • - ৩৩° সে:

ইরান উপকূলের কাছাকাছি ১০ হাজার মার্কিন সেনা মোতায়েন

১৮ এপ্রিল ২০২৬ সকাল ১০:১২:৩৭

ইরান উপকূলের কাছাকাছি ১০ হাজার মার্কিন সেনা মোতায়েন

আন্তর্জাতিক ডেস্ক: ইরান উপকূলের কাছাকাছি ১০ হাজারের বেশি সেনা মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র। ইরান অবরোধ কার্যকর করতে এসব সেনা মোতায়েন করা হয়। ১৭ এপ্রিল শুক্রবার মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) বরাতে এ তথ্য জানিয়েছে আল জাজিরা।

আল জাজিরা খবরে বলা হয়, সেন্টকম একটি বিমানবাহী রণতরী থেকে তোলা ছবি প্রকাশ করেছে। তাদের দাবি, ইরানের ওপর নৌ অবরোধে অংশ নিচ্ছে এই যুদ্ধযান। সেন্টকম ১০ হাজারের বেশি মার্কিন নৌসেনা, মেরিন এবং বিমানসেনা ইরানের বন্দর ও উপকূলীয় এলাকায় প্রবেশ বা প্রস্থানের চেষ্টাকারী জাহাজগুলোর বিরুদ্ধে এই অবরোধ কার্যকর করছে।

এদিকে শুক্রবার লেবাননে যুদ্ধবিরতি কার্যকরের পর বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালি খুলে দিয়েছে ইরান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি এ ঘোষণা দেন। ঘোষণা অনুযায়ী, লেবাননে ১০ দিনের যুদ্ধবিরতি চলাকালীন সব ধরনের বাণিজ্যিক জাহাজ এই পথ দিয়ে নিরাপদে যাতায়াত করতে পারবে।

আরও পড়ুন

জলবায়ু পরিবর্তন: বিশ্বের প্রথম দেশ হিসেবে সহায়তা পাচ্ছে নেপাল

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোশ্যাল মিডিয়ায় বলেন, ‘ইরান এইমাত্র ঘোষণা করেছে যে প্রণালিটি সম্পূর্ণভাবে উন্মুক্ত এবং পূর্ণ চলাচলের জন্য প্রস্তুত। ধন্যবাদ!’ তবে হরমুজ প্রণালি বাণিজ্যিক জাহাজের জন্য খুলে দেওয়ার ইরানের ঘোষণা সত্ত্বেও অবরোধ অব্যাহত থাকবে বলে জানান ট্রাম্প।

সূত্র: আল-জাজিরা

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


খুলনায় যুবদল নেতা গুলিবিদ্ধ
খুলনায় যুবদল নেতা গুলিবিদ্ধ
২৪ অক্টোবর ২০২৬ বিকাল ০৪:৩৬:২১


ডেঙ্গুতে একদিনে ৫ জনের মৃত্যু
ডেঙ্গুতে একদিনে ৫ জনের মৃত্যু
২৪ অক্টোবর ২০২৬ বিকাল ০৪:২১:৩৩

দেশজুড়ে বৃষ্টির তীব্রতা বাড়ার আভাস
দেশজুড়ে বৃষ্টির তীব্রতা বাড়ার আভাস
২৪ অক্টোবর ২০২৬ বিকাল ০৪:১৬:৩৩

সন্তানদের নিয়ে পরীমনির জন্মদিন উদযাপন
সন্তানদের নিয়ে পরীমনির জন্মদিন উদযাপন
২৪ অক্টোবর ২০২৬ বিকাল ০৪:১১:১৯


একদিনে হাম উপসর্গে ৮ শিশুর মৃত্যু
একদিনে হাম উপসর্গে ৮ শিশুর মৃত্যু
২৪ অক্টোবর ২০২৬ বিকাল ০৪:১০:১৬


গাজীপুরে পোশাক কারখানার আগুন নিয়ন্ত্রণে
গাজীপুরে পোশাক কারখানার আগুন নিয়ন্ত্রণে
২৪ অক্টোবর ২০২৬ বিকাল ০৩:৩৫:১৭