• ঢাকা
  • |
  • বুধবার ২৫শে চৈত্র ১৪৩২ বিকাল ০৪:৫২:৫৪ (08-Apr-2026)
  • - ৩৩° সে:

নিউইয়র্কে সড়ক দুর্ঘটনায় তিন বাংলাদেশির মৃত্যু

৮ এপ্রিল ২০২৬ দুপুর ০২:৩৫:০৪

নিউইয়র্কে সড়ক দুর্ঘটনায় তিন বাংলাদেশির মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক অঙ্গরাজ্যে সড়ক দুর্ঘটনায় তিন বাংলাদেশির মৃত্যু হয়েছে।

৬ এপ্রিল সোমবার স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ২৭ মিনিটে আলবানি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে আরও দুই বাংলাদেশি গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

Ad
Ad

নিহতরা হলেন কুমিল্লার মুরাদনগর উপজেলার কড়ইবাড়ি গ্রামের মো. হীরামন (৬০), তার ছেলে নাজমুল রোবেল (৩০) এবং ফাহিম আলিম (২৭)। হীরামন ও নাজমুল সম্পর্কে বাবা-ছেলে এবং ফাহিম ছিলেন নাজমুলের বন্ধু। তারা লাউডনভিল এলাকায় বসবাস করতেন।

Ad

আহতরা হলেন হীরামনের বড় মেয়ে রত্না (৩৩) এবং নাতনী ইকরা (১)। দুর্ঘটনায় গুরুতর আহত অবস্থায় তাদের আলবানির একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিউইয়র্ক বাংলাদেশ কমিউনিটি সূত্রে জানা গেছে, সেদিন সন্ধ্যায় একটি প্রাইভেটকারে করে তারা ঘুরতে বেরিয়েছিলেন। গাড়িটি চালাচ্ছিলেন নাজমুল রোবেল। আলবানির রুট ৯-এইচ সড়কের ভ্যান ওয়াইক লেনে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা একটি টয়োটা ক্রাউনের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে ঘটনাস্থলেই প্রাণহানি ঘটে।

নিহত হীরামনের ছোট বোন রাজিয়া বেগম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহতদের জানাজা ব্রঙ্কসের বাইতুল আমান ইসলামিক সেন্টারে অনুষ্ঠিত হবে। পরে নিউ জার্সি অঙ্গরাজ্যের মার্লবোরো মুসলিম কবরস্থানে তাদের দাফন করা হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



সম্পর্কের গুঞ্জন নিয়ে মুখ খুললেন তৃষা
সম্পর্কের গুঞ্জন নিয়ে মুখ খুললেন তৃষা
৮ এপ্রিল ২০২৬ বিকাল ০৪:৪২:০৩

পেটের অতিরিক্ত মেদ কমাতে করণীয়
পেটের অতিরিক্ত মেদ কমাতে করণীয়
৮ এপ্রিল ২০২৬ বিকাল ০৪:১৭:০১



গ্রিন লাইফ হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে
গ্রিন লাইফ হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে
৮ এপ্রিল ২০২৬ বিকাল ০৩:৩০:৩০

গাজীপুরে ডাকাত দলের হামলায় নারীর মৃত্যু
গাজীপুরে ডাকাত দলের হামলায় নারীর মৃত্যু
৮ এপ্রিল ২০২৬ বিকাল ০৩:২৯:০৪




Follow Us