আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরান যুদ্ধের অন্যতম গুরুত্বপূর্ণ এলাকা এবং তেলের বিশ্ববাজারের অন্যতম প্রধান পথ হরমুজ প্রণালীকে ‘ট্রাম্প প্রণালী’ বলে অভিহিত করেছেন।
রসিকতা করে ট্রাম্প বলেন, ‘‘ইরানকে অবশ্যই ‘ট্রাম্প প্রণালী’ খুলে দিতে হবে।’’ এরপর তিনি কিছুটা মজা করে ক্ষমা চেয়ে বলেন, ‘‘মাফ করবেন, আমি অত্যন্ত দুঃখিত, এটি একটি ভয়াবহ ভুল ছিল; ‘হরমুজ প্রণালী’ হবে।’’


তিনি আরও পরিষ্কার করে বলেন, ‘‘ফেক নিউজ মিডিয়া বলবে, ‘তিনি ভুলবশত এটা বলেছেন’— না, আমার সঙ্গে কোনো ভুল হয় না, খুব একটা তো নয়ই। তেমন কিছু হলে সেটা একটা বড় খবর হয়ে যেত।’’

২৭ মার্চ শুক্রবার মিয়ামিতে ‘ফিউচার ইনভেস্টমেন্ট ইনিশিয়েটিভ’-এ দেওয়া এক ভাষণে রসিকতা করে এসব কথা বলেন ট্রাম্প। যা শুনে উপস্থিত দর্শকরা হাসিতে ফেটে পড়েন।
ট্রাম্প এমন এক সময়ে হরমুজ নিয়ে রসিকতা করলেন; যখন প্রণালীটি যুদ্ধের অন্যতম প্রধান সংঘাতের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। যুদ্ধটি দ্বিতীয় মাসে গড়াতে চললেও যুক্তরাষ্ট্র দাবি করছে যে তারা ইরানের সামরিক বাহিনীকে ‘পুরোপুরি ধ্বংস’ করে দিয়েছে।
প্রতিদিন প্রায় ২ কোটি ব্যারেল তেল পরিবহনের হরমুজ প্রণালী ইরান কার্যকরভাবে আটকে রাখায় বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহ ও দামে ঐতিহাসিক বিপর্যয় সৃষ্টি হয়েছে।
সূত্র: সিএনবিসি্
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available