আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের পাঠানো যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করেছে ইরান। দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি এ প্রস্তাব নাকচ করেছেন বলে জানিয়েছে একটি ইরানি সূত্র। খবর রয়টার্স।
১৭ মার্চ মঙ্গলবার এক ঊর্ধ্বতন ইরানি কর্মকর্তা জানান, মধ্যস্থতাকারী দুটি দেশের মাধ্যমে তেহরানের কাছে যুদ্ধবিরতির প্রস্তাব পাঠানো হয়েছিল। তবে ইরানের সর্বোচ্চ নেতৃত্ব এতে সাড়া দেয়নি।


ওই কর্মকর্তা বলেন, নিজের প্রথম পররাষ্ট্রনীতি বিষয়ক বৈঠকে মোজতবা খামেনি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার বিষয়ে কঠোর অবস্থান ব্যক্ত করেছেন। যদিও তিনি বৈঠকে সরাসরি উপস্থিত ছিলেন কি না, তা নিশ্চিত করা হয়নি।

প্রতিক্রিয়ায় মোজতবা খামেনি জানিয়েছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল পরাজয় স্বীকার না করা এবং ক্ষতিপূরণ না দেওয়া পর্যন্ত এটি শান্তির উপযুক্ত সময় নয়।
উল্লেখ্য, সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর দেশটির বিশেষজ্ঞ পরিষদ তাকে নতুন সর্বোচ্চ নেতা হিসেবে নির্বাচিত করে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available