• ঢাকা
  • |
  • বুধবার ১০ই আষাঢ় ১৪৩৩ দুপুর ০১:৪৪:০৮ (24-Jun-2026)
  • - ৩৩° সে:

ক্ষতিগ্রস্ত পরমাণু স্থাপনা পরিদর্শনে আইএইএ-কে অনুমতি দেবে না ইরান

২৪ জুন ২০২৬ সকাল ১১:০৬:৫৭

ক্ষতিগ্রস্ত পরমাণু স্থাপনা পরিদর্শনে আইএইএ-কে অনুমতি দেবে না ইরান

আন্তর্জাতিক ডেস্ক: আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ) প্রধান রাফায়েল গ্রোসির সঙ্গে কোনো ধরনের আলোচনা হয়নি বলে জানিয়েছে ইরান। এ অবস্থায় ক্ষতিগ্রস্ত পরমাণু স্থাপনাগুলো পরিদর্শনের জন্য আইএইএকে অনুমতি দেওয়া হবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছে দেশটি।

২৩ জুন মঙ্গলবার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই এ তথ্য জানান।

তবে ইরানের এই অবস্থানের সঙ্গে একমত নয় যুক্তরাষ্ট্রের বক্তব্য। একই দিন সুইজারল্যান্ডে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জে. ডি. ভ্যান্স বলেন, জাতিসংঘের পরমাণু পরিদর্শকদের প্রতি ইরানের সম্ভাব্য সম্মতি একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি এবং এটি দেশটির পরমাণু কর্মসূচি নিয়ন্ত্রণে আনার পথে প্রথম ধাপ হতে পারে।

অন্যদিকে ইরানের বক্তব্যের কয়েক ঘণ্টার মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, ইরান তাদের পরমাণু কর্মসূচির আওতাধীন স্থাপনাগুলো আন্তর্জাতিক পরিদর্শনের জন্য উন্মুক্ত করতে রাজি হয়েছে। তবে তিনি এ বিষয়ে কোনো নির্দিষ্ট সময়সীমা উল্লেখ করেননি।

ওয়াশিংটনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, এ বিষয়ে “তাড়াহুড়োর কিছু নেই” এবং উপযুক্ত সময়েই পরিদর্শন কার্যক্রম শুরু হবে।

এর আগে তিনি আরও দাবি করেন, আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) পরিদর্শকরা ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রম সংশ্লিষ্ট স্থাপনাগুলো পরিদর্শন করবেন। তবে ইরান তাৎক্ষণিকভাবে সেই দাবি নাকচ করে দেয়।

ইরানের পক্ষ থেকে জানানো হয়, বর্তমানে এমন কোনো পরিদর্শন পরিকল্পনা নেই এবং কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্তও হয়নি।

এদিকে দুই দেশের পরস্পরবিরোধী বক্তব্যে আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে। একদিকে যুক্তরাষ্ট্র পরিদর্শন নিয়ে আশাবাদী অবস্থান জানাচ্ছে, অন্যদিকে ইরান তা সরাসরি অস্বীকার করছে।

বিশ্লেষকদের মতে, পরমাণু পরিদর্শন ইস্যুতে দুই দেশের এই টানাপোড়েন ভবিষ্যৎ কূটনৈতিক সমঝোতার ওপর বড় প্রভাব ফেলতে পারে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ








স্বর্ণের দামে বড় পতন
স্বর্ণের দামে বড় পতন
২৪ জুন ২০২৬ সকাল ১১:২৫:২৬



Follow Us