• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১৯শে ফাল্গুন ১৪৩২ বিকাল ০৩:১৯:১৪ (03-Mar-2026)
  • - ৩৩° সে:

ইরানে আইআরজিসির নিয়ন্ত্রণ কেন্দ্র ধ্বংস করে দেওয়ার দাবি যুক্তরাষ্ট্রের

৩ মার্চ ২০২৬ দুপুর ০১:৫৬:২৮

ইরানে আইআরজিসির নিয়ন্ত্রণ কেন্দ্র ধ্বংস করে দেওয়ার দাবি যুক্তরাষ্ট্রের

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) নিয়ন্ত্রণ কেন্দ্র ধ্বংস করে দেওয়ার দাবি করেছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড। একইসঙ্গে ইরানের প্রতিরক্ষা ও ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্রগুলো ধ্বংস করার দাবি করেছে তারা।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি পোস্ট দিয়েছে সেন্ট্রাল কমান্ড। সেখানে তারা লিখেছে, ‘মার্কিন বাহিনীর ধারাবাহিক অভিযানে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের পরিচালনা ও নিয়ন্ত্রণ কেন্দ্র, ইরানের আকাশ প্রতিরক্ষা সক্ষমতা, ক্ষেপণাস্ত্র ও ড্রোন উৎক্ষেপণ কেন্দ্র এবং সামরিক বিমানঘাঁটি ধ্বংস হয়েছে।’

Ad
Ad

বিশ্লেষকদের মতে, আইআরজিসির সদর দপ্তর ধ্বংসের দাবি এবং শীর্ষ নেতৃত্ব নিহত হওয়ার খবর মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতকে নতুন মাত্রায় নিয়ে গেছে। যদি ইরান পাল্টা আরও বড় আকারে প্রতিক্রিয়া জানায়, তাহলে আঞ্চলিক যুদ্ধ আরও বিস্তৃত হতে পারে।

Ad

আইআরজিসি ইরানের সামরিক শক্তির প্রতীক এবং আঞ্চলিক প্রভাব বিস্তারের প্রধান হাতিয়ার। এর সদর দপ্তর ধ্বংস ও শীর্ষ নেতৃত্ব নিহতের দাবি সত্য হলে তা ইরানের কৌশলগত অবস্থানে বড় পরিবর্তন আনতে পারে।

তবে অতীত অভিজ্ঞতা বলছে, এ ধরনের সংঘাতে পাল্টা প্রতিক্রিয়া দ্রুত আসে। ফলে মধ্যপ্রাচ্যের আকাশে যে উত্তেজনা তৈরি হয়েছে, তা থামার কোনো লক্ষণ আপাতত দেখা যাচ্ছে না।

এই মুহূর্তে বড় প্রশ্ন—এটি কি সীমিত সামরিক অভিযানেই শেষ হবে, নাকি পূর্ণমাত্রার আঞ্চলিক যুদ্ধে রূপ নেবে?

তথ্যসূত্র: এএফপি

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ












Follow Us