• ঢাকা
  • |
  • শনিবার ২রা ফাল্গুন ১৪৩২ রাত ১০:২০:০৩ (14-Feb-2026)
  • - ৩৩° সে:

নির্বাচন ও গণভোটের জন্য বাংলাদেশকে অভিনন্দন জাতিসংঘের

১৪ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৮:৩৭:০৪

নির্বাচন ও গণভোটের জন্য বাংলাদেশকে অভিনন্দন জাতিসংঘের

আন্তর্জাতিক ডেস্ক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সফলভাবে আয়োজনের জন্য বাংলাদেশকে অভিনন্দন জানিয়েছে জাতিসংঘ। একই সঙ্গে শান্তিপূর্ণ ও সমৃদ্ধ ভবিষ্যৎ গড়ার প্রচেষ্টায় বাংলাদেশকে সহায়তা অব্যাহত রাখার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে সংস্থাটি।

Ad

১৪ ফেব্রুয়ারি শনিবার দেওয়া এক বার্তায় এ অভিনন্দন জানানো হয়।

Ad
Ad

বার্তায় উল্লেখ করা হয়, জাতীয় সংহতি জোরদার, গণতান্ত্রিক মূল্যবোধ ও আইনের শাসন সমুন্নত রাখা, সকলের মানবাধিকার পূর্ণভাবে নিশ্চিত করা এবং সংখ্যালঘুদের সুরক্ষা প্রদানে জাতিসংঘ মহাসচিব সকল রাজনৈতিক অংশীজনের প্রতি আহ্বান জানিয়েছেন।

জাতিসংঘ আরও জানায়, বাংলাদেশ যখন রূপান্তরের পথে এগিয়ে যাচ্ছে এবং অন্তর্ভুক্তিমূলক ও টেকসই সংস্কার কার্যক্রম অনুসরণ করছে, তখন এ প্রক্রিয়াকে সফল করতে রাজনৈতিক সদিচ্ছা ও পারস্পরিক সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

সংস্থাটি বাংলাদেশের জনগণের আকাঙ্ক্ষা পূরণে প্রয়োজনীয় সহায়তা অব্যাহত রাখার আশ্বাসও দিয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ ১৬ ফেব্রুয়ারি
নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ ১৬ ফেব্রুয়ারি
১৪ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৮:৫০:১১




ফেসবুকে প্রেম, ভালোবাসা দিবসে বিয়ে
ফেসবুকে প্রেম, ভালোবাসা দিবসে বিয়ে
১৪ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৫৪:৪৫

তারেক রহমানকে কাতারের প্রধানমন্ত্রীর অভিনন্দন
তারেক রহমানকে কাতারের প্রধানমন্ত্রীর অভিনন্দন
১৪ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৫২:৩১


গণতন্ত্র উত্তরণে মাইলফলক এবারের নির্বাচন: আইআরআই
গণতন্ত্র উত্তরণে মাইলফলক এবারের নির্বাচন: আইআরআই
১৪ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৩২:৩৮


Follow Us