• ঢাকা
  • |
  • রবিবার ২৯শে ভাদ্র ১৪৩৩ দুপুর ০১:৪৭:৩৪ (13-Sep-2026)
  • - ৩৩° সে:

বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে আমরা কাজ করতে আগ্রহী: যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী

১৪ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১১:০২:৫৮

বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে আমরা কাজ করতে আগ্রহী: যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভূমিধস বিজয় পেয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। এ জন্য দলটির চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে নতুন সরকারের সঙ্গে কাজ করতে আগ্রহ প্রকাশ করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও।

১৩ ফেব্রুয়ারি শুক্রবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া পোস্টে মার্কো রুবিও লেখেন, ‘বাংলাদেশ জাতীয়তাবাদী দল ও দলনেতা তারেক রহমানসহ বাংলাদেশের জনগণকে অভিনন্দন। এই অঞ্চলের সমৃদ্ধি এবং নিরাপত্তা এগিয়ে নিতে নবনির্বাচিত সরকারের সঙ্গে কাজ করার জন্য যুক্তরাষ্ট্র অধীর আগ্রহে অপেক্ষা করছে।’

এর আগে ১৩ ফেব্রুয়ারি শুক্রবার সকালে নিজেদের ভেরিফায়েড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে বিএনপি ও তারেক রহমানকে শুভেচ্ছা বার্তা জানায় বাংলাদেশের মার্কিন দূতাবাস।

বার্তায় বলা হয়, ‘একটি সফল নির্বাচন আয়োজনের জন্য বাংলাদেশের জনগণকে অভিনন্দন। বিএনপি এবং তারেক রহমানকে তাদের ঐতিহাসিক বিজয়ের শুভেচ্ছা। আমাদের দুই দেশের সমৃদ্ধি ও নিরাপত্তার অভিন্ন লক্ষ্য বাস্তবায়নে আপনাদের সাথে কাজ করার জন্য যুক্তরাষ্ট্র আগ্রহী।’

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক জাতীয় কমিটি পুনর্গঠন
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক জাতীয় কমিটি পুনর্গঠন
১৩ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০১:৩৮:২৪


হরমুজ খুলতে যুক্তরাষ্ট্রকে ৭ শর্ত দিল ইরান
হরমুজ খুলতে যুক্তরাষ্ট্রকে ৭ শর্ত দিল ইরান
১৩ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০১:১৯:৪১

মৃত্যুর ৮ মাস পর দেশে ফিরল লিবিয়াপ্রবাসীর মরদেহ
মৃত্যুর ৮ মাস পর দেশে ফিরল লিবিয়াপ্রবাসীর মরদেহ
১৩ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০১:১৬:৫৪


দুধ দিয়ে গোসল করে অনলাইন জুয়া ছাড়লেন নিস্ব যুবক!
দুধ দিয়ে গোসল করে অনলাইন জুয়া ছাড়লেন নিস্ব যুবক!
১৩ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:৪১:৪৮