• ঢাকা
  • |
  • শনিবার ৩০শে জ্যৈষ্ঠ ১৪৩৩ বিকাল ০৩:৩০:২৪ (13-Jun-2026)
  • - ৩৩° সে:

তারেক রহমানকে ‘ভাই’ ডেকে অভিনন্দন জানালেন মমতা

১৩ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:৫২:০৩

তারেক রহমানকে ‘ভাই’ ডেকে অভিনন্দন জানালেন মমতা

আন্তর্জাতিক ডেস্ক: বিএনপি ও দলটির চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 

১৩ ফেব্রুয়ারি শুক্রবার দুপুর একটায় সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) এক পোস্টে এ কথা জানান তিনি।

পোস্টে মমতা বলেন, বাংলাদেশের সকল ভাইবোনকে, জনগণকে, জানাই আমার শুভনন্দন, আমার আগাম রমজান মোবারক। বাংলাদেশের এই বিপুল জয়ের জন্য অভিনন্দন জানাই আমার তারেক ভাইকে, তার দলকে ও অন্যান্য দলকে। সবাই ভালো থাকুন, সুখী থাকুন।

তিনি আরও বলেন, আমাদের সঙ্গে সবসময় বাংলাদেশের সুসম্পর্ক বজায় থাকবে, এটাই আমরা কামনা করি।

এর আগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়েছেন। সূত্র: হিন্দুস্থান টাইমস

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



অবতরণের সময় ভারতীয় বিমান বিধ্বস্ত
অবতরণের সময় ভারতীয় বিমান বিধ্বস্ত
১৩ জুন ২০২৬ বিকাল ০৩:১২:৫৩

গাজীপুরে পোশাক কারখানায় আগুন
গাজীপুরে পোশাক কারখানায় আগুন
১৩ জুন ২০২৬ দুপুর ০২:৫৯:২১

জামালপুরে গাঁজাসহ ২ নারী আটক
জামালপুরে গাঁজাসহ ২ নারী আটক
১৩ জুন ২০২৬ দুপুর ০২:৪৫:৪১





ধেয়ে আসছে শক্তিশালী বৃষ্টিবলয়
ধেয়ে আসছে শক্তিশালী বৃষ্টিবলয়
১৩ জুন ২০২৬ দুপুর ০২:০৯:০৭

Follow Us