আন্তর্জাতিক ডেস্ক: মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে বাহরাইন থেকে ২৮২ জন বাংলাদেশি প্রবাসী দেশে ফিরে আসছেন।
২০ মার্চ শুক্রবার সকালে মানামা থেকে একটি বিশেষ চার্টার্ড ফ্লাইটে তারা ঢাকার উদ্দেশে রওনা হয়েছেন।
মানামার বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, গালফ এয়ারলাইন্সের ফ্লাইটটি সকাল ৯টায় যাত্রীদের সঙ্গে যাত্রা শুরু করে। ফ্লাইটটি সৌদি আরবের দাম্মাম হয়ে সরাসরি ঢাকায় অবতরণ করবে। চলমান সংঘাতের কারণে নিয়মিত ফ্লাইট চলাচল ব্যাহত হওয়ায় বিশেষ চার্টার্ড ফ্লাইটের ব্যবস্থা নেওয়া হয়েছে।


রাষ্ট্রদূত মো. রইস হাসান সরোয়ার মানামার গোল্ডেন টিউলিপ হোটেলে প্রবাসীদের বিদায় জানাতে উপস্থিত হয়ে তাদের সঙ্গে মতবিনিময় করেছেন এবং নিরাপদ যাত্রার জন্য শুভকামনা জানিয়েছেন। তিনি গালফ এয়ারলাইন্সকে দ্রুত এই জরুরি ফ্লাইটের ব্যবস্থা করার জন্য ধন্যবাদও জানান।

দূতাবাস সূত্রে জানা গেছে, মধ্যপ্রাচ্যে সংঘাতের চতুর্থ সপ্তাহে পদার্পণ করার পর অনেক প্রবাসী নিরাপত্তাজনিত কারণে দেশে ফেরার আগ্রহ প্রকাশ করেছেন। ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মধ্যকার হামলা-পাল্টা হামলার কারণে পুরো অঞ্চল অনিশ্চিত অবস্থায় রয়েছে। তাই যারা জরুরি প্রয়োজন বা নিরাপত্তাজনিত কারণে দেশে ফিরে আসতে চেয়েছেন, তাদের অগ্রাধিকার ভিত্তিতে এই ফ্লাইটে সুযোগ দেওয়া হয়েছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available