• ঢাকা
  • |
  • শনিবার ৭ই ভাদ্র ১৪৩৩ দুপুর ১২:২৮:৪৭ (22-Aug-2026)
  • - ৩৩° সে:

ইয়েমেন ও সোমালিয়া উপকূলে জলদস্যুদের কবলে ২২ ভারতীয় নাবিকসহ দুই জাহাজ

২২ আগস্ট ২০২৬ সকাল ১১:১২:৪১

ইয়েমেন ও সোমালিয়া উপকূলে জলদস্যুদের কবলে ২২ ভারতীয় নাবিকসহ দুই জাহাজ
“প্রতীকি ছবি”

আন্তর্জাতিক ডেস্ক: ইয়েমেন ও সোমালিয়া উপকূলে দুটি বাণিজ্যিক জাহাজ জলদস্যুদের কবলে পড়েছে। জাহাজ দুটিতে মোট ২২ জন ভারতীয় নাবিক ছিলেন। ভারতীয় কর্তৃপক্ষ জানিয়েছে, সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী সব ভারতীয় নাবিক নিরাপদে রয়েছেন।

ভারতের বন্দর, নৌপরিবহন ও জলপথ মন্ত্রণালয় জানায়, ২০ আগস্ট ইয়েমেন উপকূল থেকে প্রায় ৩০ নটিক্যাল মাইল দূরে এডেন উপসাগরে ইরিত্রিয়ার পতাকাবাহী তেলবাহী ট্যাঙ্কার ‘এমটি সিবু ১’ জলদস্যুদের নিয়ন্ত্রণে চলে যায়।

জাহাজটিতে মোট ২০ জন নাবিক ছিলেন। তাদের মধ্যে ১৬ জন ভারতীয়। অন্যদের মধ্যে সিরিয়া, সুদান ও ইরাকের একজন করে নাগরিক রয়েছেন। অপর একজন নাবিকের জাতীয়তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। ছয়জন সশস্ত্র জলদস্যু জাহাজটির নিয়ন্ত্রণ নেয় বলে কর্মকর্তারা জানিয়েছেন।

এর আগে ১৭ আগস্ট সোমালিয়ার পান্টল্যান্ড উপকূলে ক্যামেরুনের পতাকাবাহী ‘এমভি লুতুফ’ জাহাজটি জলদস্যুদের কবলে পড়ে। জাহাজটির ১০ সদস্যের ক্রুর মধ্যে ছয়জন ভারতীয় ছিলেন। ভারতীয় কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, আটজন সশস্ত্র জলদস্যু দুটি ছোট নৌযানে করে এসে জাহাজটিতে উঠে নিয়ন্ত্রণ নেয়। এ ঘটনায় কোনো নাবিক আহত হওয়ার খবর পাওয়া যায়নি।

দুটি ঘটনায় মোট ২২ ভারতীয় নাবিক জড়িত থাকায় তাদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। কেনিয়ার ভারতীয় হাইকমিশন জানিয়েছে, জাহাজ দুটিতে থাকা ভারতীয় নাবিকদের বিষয়টি সোমালিয়ার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে উত্থাপন করা হয়েছে। নাবিকদের নিরাপত্তা ও কল্যাণকে ভারত সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে বলেও জানানো হয়েছে।

এদিকে পরপর দুটি বাণিজ্যিক জাহাজ জলদস্যুদের কবলে পড়ায় এডেন উপসাগর ও সোমালিয়া উপকূলীয় সমুদ্রপথে জাহাজ চলাচলের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

সূত্র: দ্য টাইমস অব ইন্ডিয়া

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

বগুড়ায় ট্রাকচাপায় বিজিবি সদস্য নিহত
বগুড়ায় ট্রাকচাপায় বিজিবি সদস্য নিহত
২২ আগস্ট ২০২৬ দুপুর ১২:২৪:০০