• ঢাকা
  • |
  • সোমবার ২৫শে কার্তিক ১৪৩৩ রাত ০৯:১৫:১৮ (09-Nov-2026)
  • - ৩৩° সে:

প্রেমিকাকে বিয়ে, ১২ হাজার ডলার বেতনের চাকরি ছাড়লেন যুবক

৫ ডিসেম্বর ২০২৫ বিকাল ০৪:১১:২০

প্রেমিকাকে বিয়ে, ১২ হাজার ডলার বেতনের চাকরি ছাড়লেন যুবক

আন্তর্জাতিক ডেস্ক: প্রেমিকাকে বিয়ে করার জন্য ১২ হাজার ডলার বেতনের চাকরি ছেড়েছেন সিঙ্গাপুরের এক যুবক। শুধু তাই নয়, সিঙ্গাপুর ছেড়ে তিনি প্রেমিকার বাড়ি থাইল্যান্ডে বসবাসের প্রস্তুতি নিয়েছেন।

থাই সংবাদমাধ্যম কালাসিন নিউজের খবর অনুযায়ী, থাইল্যান্ডের উত্তর-পূর্বাঞ্চলীয় কালাসিন প্রদেশের এক নার্সকে বিয়ে করেছেন জর্ডান নামের ওই যুবক। যৌতুক হিসেবে নগদ অর্থ এবং আড়াই লাখ ডলারেরও বেশি মূল্যের সোনা প্রেমিকাকে দিয়েছেন তিনি।

৩২ বছর বয়সী জর্ডান সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ব্যাংককের বাংনা জেলার একটি ক্যাফেতে থাই তরুণী ‘ইভ’ রাচাদাপর্নের (২৯) সাথে প্রথম সাক্ষাৎ হয়েছিল। এক পর্যায়ে তারা ফোন নম্বর বিনিময় করেন এবং লাইন মেসেজিং অ্যাপে টেক্সট করতে শুরু করেন। ধীরে ধীরে তাদের সম্পর্ক গাঢ় হতে শুরু করে। এক বছর প্রেম করার পর এই জুটি বিয়ে করার সিদ্ধান্ত নেন এবং জর্ডান থাইল্যান্ডে চলে আসে।

আরও পড়ুন

চীনের বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ১৪

জর্ডান সংবাদমাধ্যমকে আরও জানান, তিনি এবং তার স্ত্রী থাইল্যান্ডে নিজেদের জন্য একটি জীবন গড়তে চান। তিনি সিঙ্গাপুরের একটি ব্যাংকে ১২ হাজার ডলার বেতনে চাকরি করতেন। বর্তমানে থাইল্যান্ডে এর অর্ধেক বেতনে একটি স্থানীয় কোম্পানিতে যোগ দিয়েছেন তিনি।

কালাসিন নিউজ জানিয়েছে, অনুষ্ঠানে জর্ডান রাত্চাদাপর্নের মাকে নগদ এক লাখ বাথ (থাই মুদ্রা) এবং প্রায় ১৩ হাজার ডলার মূল্যের সোনা উপহার দিয়েছিলেন। বিয়ের দ্বিতীয় অনুষ্ঠানের জন্য সিঙ্গাপুরে ভ্রমণের পরিকল্পনা করছেন তিনি। সেখানে কনের বাবা-মাকে ১০ লাখ বাথ নগদ এবং ২ লাখ ডলারেরও বেশি মূল্যের সোনা যৌতুক হিসেবে প্রদান করবেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



রাজধানীর ফার্মগেটে বাসে আগুন
রাজধানীর ফার্মগেটে বাসে আগুন
৯ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৬:০৯





বড় সুখবর পেলেন গ্রাম পুলিশ সদস্যরা
বড় সুখবর পেলেন গ্রাম পুলিশ সদস্যরা
৯ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:০৪:২২


এনসিপিতে যুক্ত হলেন নারী পাইলট ফারিয়াল হামিদ
এনসিপিতে যুক্ত হলেন নারী পাইলট ফারিয়াল হামিদ
৯ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৫১:৪২