• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২রা আশ্বিন ১৪৩৩ দুপুর ০১:৫৪:৩৬ (17-Sep-2026)
  • - ৩৩° সে:

মোদির জন্মদিনে রাহুলের শুভেচ্ছা, কেজরিওয়ালের খোঁচা

১৭ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০১:১৬:৫৫

মোদির জন্মদিনে রাহুলের শুভেচ্ছা, কেজরিওয়ালের খোঁচা

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন দেশটির শীর্ষস্থানীয় রাজনীতিকরা। রাহুল গান্ধি, রাজনাথ সিং, অমিত শাহ থেকে শুরু করে বিভিন্ন দলের নেতারা মোদিকে শুভকামনা জানিয়েছেন। তবে সেই শুভেচ্ছার ভিড়েও আলাদা করে নজর কেড়েছে দিল্লির সাবেক মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের বার্তা। শুভেচ্ছা জানালেও সেখানে মোদিকে কটাক্ষ করেছেন আম আদমি পার্টির এই নেতা।

১৭ সেপ্টেম্বর বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া বার্তায় রাহুল গান্ধি মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানান। একই সঙ্গে প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য ও দীর্ঘ জীবন কামনা করেন কংগ্রেস নেতা।

প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংও মোদিকে শুভেচ্ছা জানিয়েছেন। তার ভাষায়, মোদির নেতৃত্বে ভারত ‘বিকশিত ভারত’-এর লক্ষ্য পূরণের দিকে এগিয়ে যাচ্ছে। দেশের অবকাঠামো, ডিজিটাল যোগাযোগ, জনকল্যাণ ও উদ্যোক্তা তৈরিতে সরকারের বিভিন্ন উদ্যোগের কথাও তুলে ধরেন তিনি।

তবে কেজরিওয়ালের বার্তায় ছিল ভিন্ন সুর। মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানানোর পাশাপাশি দিল্লির ভোটার তালিকা নিয়ে পুরোনো অভিযোগ সামনে আনেন তিনি।

কেজরিওয়াল অভিযোগ করেন, ভোটার তালিকায় কারচুপির মাধ্যমে মোদি দিল্লিতে জয় পেয়েছেন। এরপরই কটাক্ষ করে তিনি মোদিকে ‘ভারতের গণতন্ত্রকে হত্যা’র জন্য অভিনন্দন জানান এবং জন্মদিনের শুভেচ্ছা দেন।

কেজরিওয়ালের এই মন্তব্য মূলত ভোটার তালিকা নিয়ে তার আগের অভিযোগেরই ধারাবাহিকতা। এ নিয়ে দিল্লির রাজনীতিতে এর আগে মোদি ও বিজেপির বিরুদ্ধে সরব হয়েছেন তিনি।

এদিকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও প্রধানমন্ত্রীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। মোদির দীর্ঘ রাজনৈতিক জীবন ও দেশের প্রতি তার অবদানের কথা তুলে ধরে তিনি তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।

কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু, লোকসভার স্পিকার ওম বিড়লা, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথসহ আরও অনেক নেতা মোদিকে শুভেচ্ছা জানিয়েছেন।

মোদির জন্মদিন উপলক্ষে বিজেপি মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’ শুরু করেছে। ১৭ সেপ্টেম্বর থেকে ১৭ অক্টোবর পর্যন্ত চলবে এই কর্মসূচি। এর আওতায় রক্তদান, স্বাস্থ্যশিবির, বৃক্ষরোপণ, পরিচ্ছন্নতা অভিযানসহ বিভিন্ন সামাজিক কর্মসূচি নেওয়া হয়েছে।

সূত্র: যমুনা টিভি

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

একাদশ শ্রেণির ক্লাস শুরুর তারিখ পরিবর্তন
একাদশ শ্রেণির ক্লাস শুরুর তারিখ পরিবর্তন
১৭ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০১:৪৬:৩৪


এনসিপি নেত্রীকে সাময়িক অব্যাহতি
এনসিপি নেত্রীকে সাময়িক অব্যাহতি
১৭ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০১:২৪:১৪





ভালো অর্জনের স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী
ভালো অর্জনের স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী
১৭ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:৪৭:৫৫