• ঢাকা
  • |
  • সোমবার ২৩শে চৈত্র ১৪৩২ সকাল ১১:৩৫:২৪ (06-Apr-2026)
  • - ৩৩° সে:

রাশিয়ার তেল শোধনাগার ও বন্দরে ভয়াবহ ড্রোন হামলা

৬ এপ্রিল ২০২৬ সকাল ০৯:৪০:১১

রাশিয়ার তেল শোধনাগার ও বন্দরে ভয়াবহ ড্রোন হামলা

আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার বাল্টিক সাগর উপকূলের প্রিমোরস্ক বন্দর এবং মধ্যাঞ্চলের নিঝনি নভগোরোদ অঞ্চলে অবস্থিত নরসি তেল শোধনাগারে ড্রোন হামলার ঘটনা ঘটেছে। ইউক্রেনের ড্রোন বাহিনীর কমান্ডার রবার্ট ব্রোভদি এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে ৫ এপ্রিল রোববার রুশ কর্মকর্তারা হামলার খবর জানান। লেনিনগ্রাদ অঞ্চলের গভর্নর আলেকজান্ডার দ্রোজদেঙ্কো বলেন, প্রিমোরস্ক বন্দরের একটি পাইপলাইনে ক্ষতি হয়েছে, যা দেশটির গুরুত্বপূর্ণ তেল রপ্তানি কেন্দ্রগুলোর একটি। পরে তিনি জানান, বন্দরের একটি জ্বালানি ট্যাংকে শার্পনেলের আঘাতে ফাটল ধরে তেল ছড়িয়ে পড়ে।

Ad
Ad

অন্যদিকে নিঝনি নভগোরোদ অঞ্চলের গভর্নর গ্লেব নিকিতিন জানিয়েছেন, রাশিয়ার চতুর্থ বৃহত্তম নরসি তেল শোধনাগারে আগুন লাগে। স্থাপনাটির দুটি ইউনিটে হামলা হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

Ad

তিনি আরও জানান, হামলার সময় একটি বিদ্যুৎকেন্দ্র এবং কয়েকটি আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে প্রাথমিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ফিনল্যান্ড সীমান্ত ও সেন্ট পিটার্সবার্গের মধ্যবর্তী এলাকায় অবস্থিত প্রিমোরস্ক বন্দরে এর আগেও গত মার্চে হামলার ঘটনা ঘটে। সে সময় একটি তেল ডিপোতে আগুন লেগেছিল। রাশিয়ার তেল পরিবহন কোম্পানি ট্রান্সনেফট এই বন্দর ব্যবহার করে আন্তর্জাতিক বাজারে তেল রপ্তানি করে।

নরসি তেল শোধনাগারটি রাশিয়ার দ্বিতীয় বৃহত্তম পেট্রোল উৎপাদক হিসেবে পরিচিত। এটি বছরে প্রায় ১ কোটি ৬০ লাখ মেট্রিক টন তেল প্রক্রিয়াজাত করতে সক্ষম, যা দৈনিক প্রায় ৩ লাখ ২০ হাজার ব্যারেলের সমতুল্য।

সূত্র: আল জাজিরা

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ












Follow Us