• ঢাকা
  • |
  • সোমবার ১০ই কার্তিক ১৪৩৩ রাত ১২:৩৫:২২ (26-Oct-2026)
  • - ৩৩° সে:

পর্যটন ও কর্ম ভিসার ওপর অস্থায়ী নিষেধাজ্ঞা দিল আমিরাত

২০ সেপ্টেম্বর ২০২৫ দুপুর ১২:৩২:৫৪

পর্যটন ও কর্ম ভিসার ওপর অস্থায়ী নিষেধাজ্ঞা দিল আমিরাত

আন্তর্জাতিক ডেস্ক: এমনিতেই বিভিন্ন দেশের ভিসাপ্রাপ্তির ক্ষেত্রে ইদানিং বেশ জটিলতা পোহাতে হচ্ছে বাংলাদেশিদের। এরই মধ্যে আরেকটি দুঃসংবাদ এলো সংযুক্ত আরব আমিরাতের পক্ষ থেকে। বাংলাদেশের জন্য পর্যটন ও কর্ম ভিসার ওপর অস্থায়ী নিষেধাজ্ঞা ঘোষণা করেছে দেশটি। 

অবশ্য বাংলাদেশ ছাড়াও আরব আমিরাতের এ নিষেধাজ্ঞার আওতায় পড়েছে আরও ৮টি দেশ। এগুলো হলো আফগানিস্তান, লিবিয়া, ইয়েমেন, সোমালিয়া, লেবানন,  ক্যামেরুন, সুদান ও উগান্ডা।

২০ সেপ্টেম্বর শনিবার ইউএই ভিসা অনলাইনে প্রকাশিত দেশটির অভিবাসন বিভাগের এক বিজ্ঞপ্তি থেকে জানা গেছে এ তথ্য। 

আরও পড়ুন

সৌদি আরবে ১০ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে হুথি বিদ্রোহীরা

সেখানে বলা হয়েছে, ২০২৬ সালের জানুয়ারি থেকে কার্যকর হবে এই নিষেধাজ্ঞা। এই ৯ দেশের যেসব নাগরিক ব্যবসায়িক উদ্দেশ্যে আমিরাতে প্রবেশ করতে ইচ্ছুক, তারাও নিষেধাজ্ঞার আওতায় থাকবে।

বিজ্ঞপ্তিতে নিরাপত্তা উদ্বেগ, ভূ-রাজনৈতিক সম্পর্ক এবং কোভিড-১৯-এর মতো মহামারিকে নিষেধাজ্ঞার অন্যতম কারণ হিসেবে উল্লেখ করেছে আরব আমিরাত। যদিও এ বিষয়ে বিস্তারিত কারণ প্রকাশ করেনি দেশটির সরকার।

২০২৬ সালের জানুয়ারিতে নিষেধাজ্ঞা কার্যকর হলে এই আবেদনের সুযোগ আর থাকবে না বাংলাদেশসহ ৯ দেশের নাগরিকদের জন্য, যা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বলবৎ থাকবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
২৫ অক্টোবর ২০২৬ রাত ১০:০১:৩৫


এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
২৫ অক্টোবর ২০২৬ রাত ০৯:০২:২০



পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৫:৪৬